পোচ অমলেট নয়, ডিম দিয়ে এবার বানান ‘ছোকা’, রইল পদ্ধতি

Published:

Dimer Choka

প্রীতি পোদ্দার, কলকাতা: ছোট থেকে বড় কম বেশি সকলেরই ডিম (Egg) বড় প্রিয়। তাইতো রান্নাঘরে ডিম মজুত থাকবেই। এককথায় যাকে বলে সস্তায় পুষ্টিকর। এই ডিম দিয়ে হরেক রকমের পদ রান্না করা যায়। পোচ, অমলেট বা কষা ডিম তো রয়েছে, কিন্তু কখনও ডিম দিয়ে কি ছোকা (Dimer Choka) বানিয়েছেন? যদি এই রেসিপিটি আপনাদের কাছে নতুন হয়, তাহলে আজকের প্রতিবেদনটি শুধুমাত্র আপনাদের জন্য। সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

উপকরণ

ডিমের ছোকা বানানোর জন্য যে যে উপকরণের প্রয়োজন সেগুলি হল- ৫টি মুরগির ডিম, আলু, পাঁচফোড়ন, তেজপাতা, হিং, কাঁচালঙ্কা, পেঁয়াজ, ঘি, হলুদ গুঁড়ো, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

  • প্রথমে একটি প্যানের মধ্যে পাঁচটি মুরগির ডিম ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ওই ডিমগুলির মধ্যেই দুটো আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিতে হবে। ডিম ও আলুগুলো সেদ্ধ হয়ে এলে সেগুলিকে ডুম ডুম করে ছোট আকারে কেটে নিতে হবে।
  • এরপর একটি বাটিতে এক চা চামচ হিং জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে রেখে দিতে হবে। ওভেনে এবার কড়াই বসিয়ে ওর মধ্যে দুই চামচ ঘি এবং সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে।
  • তেল ও ঘি গরম হয়ে এলে একটি তেজপাতা মাঝখান থেকে ছিড়ে দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে বড় চামচের এক চামচ পাঁচফোড়ন ও কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার কেটে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে।
  • পেঁয়াজগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না হালকা বাদামি রং চলে আসবে। অন্যদিকে একটা বাটিতে বড় চামচের এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য গরম জল দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশি স্টাইলে পাবদা মাছ দিয়ে বানান অভিনব পদ ‘পানিকলা’, রইল রেসিপি

  • পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে মশলার এই মিশ্রণটা ঢেলে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষাতে দিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে এবং কাঁচা ভাব দূর হচ্ছে ততক্ষণ এটাকে কষাতে হবে।
  • মশলা কষানোর সময় সেদ্ধ আলুর টুকরো গুলোকে ওর মধ্যে দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশ্রনটি নাড়াচাড়া করে নিতে হবে। এর সঙ্গে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে। মশলা কষানোর মাঝে দিয়ে দিতে হবে জল। ভালোভাবে নাড়াচাড়া করে নিন।
  • প্রায় ৭-৮ মিনিট মশলা কষানোর পর গ্রেভিটা যখন মাখোমাখো হয়ে আসবে তখন সেদ্ধ করে কেটে রাখা ডিমগুলো ছড়িয়ে দিতে হবে। এরপর ওপর থেকে গরম মসলা এবং ঘি ছড়িয়ে দিলেই তৈরি ডিমের ছোকা।
আরওEggFoodRecipe
google button
TRENDING সবচেয়ে বেশি পড়া ← বাদিকে স্ক্রল করুন