সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ অক্টোবর, বৃহস্পতিবার। বিজেপিকে হারাল কংগ্রেস, সরকারি প্রকল্প নিয়ে ঘোষণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) দুর্ঘটনায় মৃত্যু নদীয়ার সেনা জওয়ানের
নদীয়ার কালীগঞ্জের ভুরুলিয়া গ্রামের ২১ বছরের ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর জওয়ান সাফি শেখ ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন। গত সোমবার ধুবুলিয়ার কাছে জাতীয় সড়কে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। চরম অভাবের মাঝে বড় হন সাফি। গত জানুয়ারি মাসে সেনাবাহিনীতে যোগ দিয়ে উত্তরপ্রদেশের ঝাঁসিতে নিযুক্ত হয়েছিলেন তিনি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরম হুঁশিয়ারি
রাজ্যের পুলিশ প্রশাসনকে চরম হুঁশিয়ারি দিয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার বললেন যে সরকার পাল্টালে কেউ রেয়াত পাবে না এবং তিনি সব কিছুর হিসাব রাখবেন। চোরবাগান পুজো মণ্ডপের ঘটনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিবারের দিকেই এবার আঙুল তুললেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রীর ভাইপো দেবদীপ অধিকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এর পাশাপাশি বিরোধীদের কথায় যারা তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন, সেই সমস্ত অফিসারদের পরিণতির মুখোমুখি হতে হবে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) নদীয়ায় লক্ষীপুজোয় নাচের অনুষ্ঠানের আয়োজন করায় গ্রেফতার ৪
নদীয়ার শান্তিপুরের বাগানেপাড়া ভাড়াবাড়ি লক্ষ্মীপুজোয় পুলিশের বার্তা উপেক্ষা করে জটুল নাচের আসর বসানোর অভিযোগ। এই ঘটনায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে সেই ভিডিও ভাইরাল হলেই পুলিশ দ্রুত অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। এরপর পুজোর আয়োজকদের মধ্যে থেকে চারজনকে আটক করা হয়েছে বলেও খবর। তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে আবার পরে ছেড়ে দেওয়া হয়। ধর্মীয় উৎসবে অশালীন নাচের আয়োজনকে কেন্দ্র করেই ছড়িয়েছে উত্তেজনা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) দিল্লির বিক্ষোভে মমতার যোগদান
আসন্ন ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের উদ্যোগে আয়োজিত হতে চলেছে ভোট বাঁচাও মহা র্যালি। ইভিএম তদন্ত থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধন এবং ভোট চুরির অভিযোগসহ বিভিন্ন দাবিতে কেন্দ্র এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই সমাবেশে উপস্থিত থাকার ঘোষণা করেছেন এবং ছাত্র, যুবক এবং নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষকে গণতন্ত্র বাঁচাতে আন্দোলনে শামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) রাজ্যে নতুন এইমস ও ক্যান্সার হাসপাতালের অনুমোদন
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অনুষ্ঠিত প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার রাজ্যের দ্বিতীয় এইমস এবং শিলিগুড়িতে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল তৈরি করার কথা ঘোষণা করেছেন। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা মাথায় রেখেই উত্তরবঙ্গকে ঢেলে সাজানোর এই উদ্যোগে সাধারণ মানুষের কল্যাণে নতুন ৩০টি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ২৭টি কর্মসূচির শিলান্যাস সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) কালীপুজোয় বাজি পোড়ানোয় বিশেষ নিষেধাজ্ঞা
কালীপুজোয় বায়ুদূষণ এবং শব্দদূষণ রোধে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপ নিল নবান্ন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র সচিব, পুলিশ কমিশনার এবং ডিজির উচ্চ পর্যায়ের একটি বৈঠকে অবৈধ বাজি বিক্রি ও নিষিদ্ধ শব্দ বাজির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে এবং সাইলেন্স জোনে বাজি পোড়ানো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করলেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) চাকরির প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে কুপ্রস্তাব বিজেপি কর্মীর
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ২ নম্বর ব্লকের বিজেপি সভাপতি শুভাশিস মাইতির বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। এই ঘটনার একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রাজনৈতিক মহলে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ উঠেছিল বলে খবর। অডিও ভাইরাল হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন দলের একাংশ কর্মী। তবে এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) সরকারি প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
আবাস যোজনা, কৃষক বন্ধু এবং জল জীবন মিশনসহ বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে এবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে বসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে কাজের গতি ধীরে থাকায় এবং বিভিন্ন স্থানে গাফিলতির অভিযোগ ওঠায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। কাজের মান উন্নত করতে এবং স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট আধিকারিকদের সাসপেন্ড বা বদলি করার হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যেই অর্ধসমাপ্ত কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) বিজেপিকে হারিয়ে নাগপুরে জয় কংগ্রেসের
মহারাষ্ট্র বিধান পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির নিজের কেন্দ্র নাগপুর বিভাগীয় স্নাতক আসনে বিজেপির প্রার্থীকে ৩২৭১ ভোটে পরাজিত করে জয়লাভ করলেন কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ওয়ানজারি। দীর্ঘ ৪০ ঘণ্টার বেশি সময় ধরে চলা হাড্ডাহাড্ডি গণনার পর এই জয়ে বিরোধী শিবিরে স্বস্তি ফিরেছে। এই ফলাফলের মাধ্যমে ক্ষমতাসীন মহাজুতি জোট তাদের শক্ত ঘাটিতে বড় ধাক্কা খেল। অন্যদিকে বিধান পরিষদের মোট পাঁচটি আসনের মধ্যে বিজেপি এবং শিবসেনা দুটি ও বিরোধী মহা বিকাশ জোট একটি আসন দখল করেছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) ঘূর্ণিঝড়ের প্রভাবে পর্যটকশূন্য দিঘা
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব এবং গভীর নিম্নচাপের জন্য দিঘাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি এবং ঝড়ো হাওয়া।।উত্তাল সমুদ্রের জেরে উপকূল এলাকা সম্পূর্ণ জনহীন এবং পর্যটকশূন্য হয়ে পড়েছে। নিরাপত্তার কারণে পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় তারা মূলত হোটেলবন্দী হয়ে পড়েছেন। পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন










