পর্যটকহীন দিঘা! বন্ধ দোকানপাট, সমুদ্র সৈকত জুড়ে বৃষ্টি শুরু

Published:

Digha

সহেলি মিত্র, কলকাতাঃ উইকএন্ডে দিঘা (Digha) ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকে রয়েছে বাংলার আকাশ। সকাল থেকেই দফায় দফায় চলছে বৃষ্টি, সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। অন্যদিকে ঘূর্ণিঝড় অর্ণব (Cyclone Update) দুর্বল হলেও এর প্রভাব পুরোপুরি কাটেনি বাংলার ওপর থেকে। দিঘার কথা বললে, সকাল থেকে সেখানে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। তেমনই পাল্লা দিয়ে বৃষ্টি চলছে।

দিঘায় চলছে ব্যাপক বৃষ্টি

সকাল থেকেই দিঘায় ব্যাপক বৃষ্টিপাত (Rainfall) চলছে। সমুদ্র উপকূল এলাকা একদম জনহীন। দোকানপাটও বন্ধ। একে তো ঘূর্ণিঝড় অর্ণবের আতঙ্কে সমুদ্রের জলে নামতে নিষেধ করে দেওয়া হয়েছিল পর্যটকদের। ফলে অনেকেই ব্যাগপত্তর গুছিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন। আবার অনেকেই রয়েছেন যারা কিনা সমুদ্র উপভোগ করবেন বলে থেকে গিয়েছিলেন। কিন্তু তাও বিপত্তি।

আরও পড়ুনঃ প্রাক্তন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বাড়িতে আয়কর হানা, শ্বশুরবাড়িতে নোটিস CID-র

সকাল থেকে সেখানে এত বৃষ্টি হচ্ছে যে সকলেই বিরক্ত। এই বৃষ্টির মধ্যে যে বেরিয়ে কেউ কোথাও কিছু খাবেন সেই উপায়ও নেই। কারণ সকালের মধ্যে যে দোকানগুলি খুলে যাওয়ার কথা সেগুলির ঝাঁপ বন্ধ রয়েছে। ফলে হোটেলবন্দি হয়ে থাকা ছাড়া উপায় নেই পর্যটকদের কাছে।

কেমন থাকবে বাংলার আবহাওয়া?

আজ সমগ্র বাংলার আবহাওয়া সম্পর্কে বললে, সকাল থেকে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির দাপট চলছে। সেইসঙ্গে তাপমাত্রাও বেশ খানিকটা কম। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, গভীর নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ চালু হল তুফানগঞ্জ থেকে কলকাতা পর্যন্ত প্রিমিয়াম এসি স্লিপার বাস, জানুন রুট ও সময়সূচি

উত্তরবঙ্গের কথা বললে, এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়।

আরওCycloneDigha
google button