প্রীতি পোদ্দার, কলকাতা: চাকরি দেওয়ার নামে এক মহিলাকে কুপ্রস্তাব বিজেপি নেতার। ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর (Bhagabanpur) এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে অভিযুক্ত বিজেপি নেতা আসলে শুভাশিস মাইতি। ইতিমধ্যেই সেই বিজেপি নেতার অডিও (BJP Leader Viral Audio) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে খবর প্রকাশ্যে আসা মাত্রই রাজনৈতিক অন্দরে বিজেপিকে নিয়ে ফের শোরগোল শুরু হয়ে গেল বিরোধীদের।
মহিলাকে কুপ্রস্তাব বিজেপি নেতার
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ২ নম্বর ব্লকে বিজেপির সভাপতি শুভাশিস মাইতির একটি অডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে অডিও-তে শোনা যাচ্ছে ওই মহিলা বলছেন, তাঁর একটা কাজের প্রয়োজন। যেহেতু ওই বিজেপি নেতা অনেক বড় জায়গায় এসে গিয়েছে, তাই তাঁকে একটা কাজ জোগাড় করে দিতে হবে। এদিকে বিজেপি নেতা কাজ দেওয়ার বদলে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিলেন। যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি India Hood। ভাইরাল হওয়া কথোপকথনে বোঝাই যাচ্ছে যে এই মহিলার সঙ্গে দীর্ঘ দিনের পরিচয় ওই বিজেপি নেতার।
আরও পড়ুন: ‘১২ দিন পার! বড় মাথারা কেন অধরা?’ চোরবাগান কাণ্ডের তদন্ত নিয়ে বিস্ফোরক অভিষেক
ভাইরাল সেই অডিও
এই অডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর আগেও ওই বিজেপি নেতার বিরুদ্ধে এমন অভিযোগ উঠে এসেছিল। কিন্তু এবার মিলল তার প্রমাণ। যদিও এই অডিও কল নিয়ে ওই বিজেপি নেতা মুখ খুলতে চাননি। তাঁর সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরতে চাননি। অন্যদিকে এই বিজেপি নেতার বিরুদ্ধে মুখ খুলেছেন একাধিক। এক বিজেপি কর্মীর দাবি এই বিজেপি নেতা ক্ষমতায় আসার আগে থেকেই নানাভাবে তোলাবাজি, হুমকি ও হুশিয়ারি দিয়ে এসেছে সকলকে। বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই তাঁর হম্বিতম্বি যেন আরও বেড়ে গিয়েছে।
আরও পড়ুন: সুপার কপ! দুর্গাপুর বৃদ্ধার ব্যাগ ছিনতাইকারীকে ফিল্মি স্টাইলে ৫ মিনিটে ধরল পুলিশ
এদিকে বিজেপি নেতার কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের কাছে দলীয় কর্মীরা অভিযোগ জানালেও কোনো কাজ হয়নি। কিন্তু অডিও ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছেন দলের উচ্চপদস্থ কর্মীরা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক বিজেপি কর্মী জানিয়েছেন, “যদি শুভাশিস মাইতির বিরুদ্ধে এই ধরনের কোনও ঘটনা ঘটে, তাহলে দল থেকে তাঁকে আগে সাসপেন্ড করা উচিত। তারপর তদন্তে যদি সঠির তথ্য উঠে আসে তাহলে আইনগতভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওযা উচিত।” এখন দেখার প্রশাসনের তরফে কী পদক্ষেপ গ্রহণ করা হয়।










