লাউ দিয়ে অল্প সময়ে বানান দুর্দান্ত এই পদ, রইল রেসিপি

Published:

Lau Bhapa

প্রীতি পোদ্দার, কলকাতা: নিরামিষ রান্নার দিনে কী রান্না করা যায় সেটা নিয়ে অনেকের মাথায় নানা চিন্তা ঘোরে। আসলে অনেকেই নিরামিষ রান্না (Veg Recipe) খেতে চায় না। এদিকে বেগুন, পটল, ফুলকপির চেনা পদগুলি খেতে খেতে মুখের রুচি চলে গিয়েছে। তাই এসবের বাইরে নতুন কিছু রাঁধতে সকলেরই মন চায়। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এক দুর্দান্ত রেসিপি, আর সেটি হল লাউ ভাপা (Lau Bhapa)। যা রাঁধতে সময় লাগবে খুব অল্প।

উপকরণ

লাউ ভাপা বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল – লাউ, নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে, চিনি, কাঁচালঙ্কা বাটা, ধনেপাতা, কাঁচালঙ্কা কুচি, গোটা সর্ষে, পোস্ত, নারকেল কোরা, কাজুবাদাম বাটা, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

  • প্রথমে লাউগুলোর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে সেগুলিকে গ্রেট করে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে নিতে হবে।
  • এরপর ওই তেলের মধ্যে গ্রেট করে রাখা লাউগুলো দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে সামান্য নুন দিয়ে দিতে হবে। এবার যতক্ষণ না লাউয়ের জলটা শুকিয়ে আসছে ততক্ষণ রেখে দিতে হবে।
  • অন্যদিকে একটি ব্লেন্ডারে গোটা সর্ষে ২ চা চামচ পোস্ত, এক চা চামচ, ঝাল অনুযায়ী কাঁচালঙ্কা কুচি এবং সামান্য নুন দিয়ে একটি মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এবার আরও একটি বাটির নিয়ে ওর মধ্যে সর্ষে পোস্তর মিশ্রণটা ঢেলে ভালো করে একবার ফেটিয়ে নিতে হবে এবং তার সঙ্গে দিয়ে দিতে হবে ২ চামচ কাজুবাদাম বাটা।

আরও পড়ুন: পোচ অমলেট নয়, ডিম দিয়ে এবার বানান ‘ছোকা’, রইল পদ্ধতি

  • মিশ্রণের মধ্যে এবার দিয়ে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো এবং একটি বেশি সর্ষের তেল। সম্পূর্ণটা এবার ভালো করে মিশিয়ে নিয়ে লাউয়ের মিশ্রণের মধ্যে ঢেলে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিতে হবে কয়েকটি কাঁচা লঙ্কা কিছু এবং ১ চা চামচ কাঁচালঙ্কা বাটা।
  • অনেকে বেশি ঝাল খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে কাঁচালঙ্কা বাটা না দিলেও চলবে। এবার লাউয়ের মিশ্রণের মধ্যে নুন ঝালের সমতা বজায় রাখতে দিয়ে দিতে হবে সামান্য চিনি। এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পর ৩-৪ মিনিট অল্প আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে।
  • লাউয়ের মিশ্রণটা যখন মাখোমাখু হয়ে আসবে তখন আরো একবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। এবং নামানোর আগে উপর থেকে সর্ষের তেলও ছড়িয়ে দিতে হবে। ব্যস, তাহলেই তৈরি গরম গরম লাউ ভাপা।
আরওGourdRecipe
google button
TRENDING সবচেয়ে বেশি পড়া ← বাদিকে স্ক্রল করুন