প্রীতি পোদ্দার, কলকাতা: মাছ, মাংস, ডিম যেমন বাঙালির অত্যন্ত প্রিয় খাদ্য, ঠিক তেমনই কাঁকড়াও (Crab) বেশ পছন্দের সকলের। এই সামুদ্রিক প্রাণীটিকে দিয়ে নানা ধরনের পদ (Recipe) তৈরি করা যায়। যদিও ঝাল ঝাল কাঁকড়ার কষা মূলত খেয়ে থাকেন অনেকে। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে কাঁকড়ার এক অনবদ্য রেসিপি, আর সেটি হল দুধ কাঁকড়া (Dudh Kankra)। একবার যদি এই খাবারের সঙ্গে গরম ভাত খান তাহলে একমুহূর্তে উধাও হয়ে যেতে পারে। রইল রেসিপি
উপকরণ
দুধ কাঁকড়া বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল – কাঁকড়া, নারকেলের দুধ, নুন, হলুদ গুঁড়ো, চিনি, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, আদা বাটা, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
বাঙালি যে সব খাবার রসিয়ে কষিয়ে খেতে পছন্দ করে তার মধ্যে অন্যতম কাঁকড়া। তবে সেক্ষেত্রে এই কাঁকড়াকে আবার অন্যভাবে বানানো যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে সর্ষের বাটা দিয়ে দুধ কাঁকড়া তৈরি করতে পারবেন।
- প্রথমে খুব সাবধানে কাঁকড়ার দাঁড়া কেটে নিয়ে অর্ধেক করে কেটে নিন। এরপর মাছ খান থেকে নোংরা গুলো বের করে নিতে পরিষ্কার করে নিতে হবে। এইসময় কাঁকড়ার ঘিলুগুলো আলাদা বাটিতে তুলে রাখতে হবে। অন্তত ২-৩ বার জল দিয়ে ধুতে হবে আসলে কাঁকড়া গুলোর মধ্যে অনেক মাটি লাগানো থাকে।
- এরপর সেই ধুয়ে রাখা কাঁকড়া গুলো ভালো করে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। অন্তত ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে সেগুলি।
- অন্যদিকে একটি ব্লেন্ডারে সাদা সর্ষে, কালো সর্ষে, নুন এবং সামান্য গরম জল দিয়ে একটি মিহি করে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। কড়াইতে এবার সরষের তেল গরম করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাঁকড়া গুলোকে হালকা করে এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে।
আরও পড়ুন: ছানা দিয়ে বাড়িতেই বানান তুলতুলে নরম রসমালাই, রইল পদ্ধতি
- এরপর ভাজা কাঁকড়াগুলো অন্য পাত্রে তুলে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে কাঁচা লঙ্কা ফোঁড়ন দিয়ে নারকেলের দুধ ঢেলে নিয়ে নাড়াচাড়া করতে হবে। ৫-৬ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে সাদা কালো সর্ষে বাটা দিয়ে দিতে হবে।
- ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার ওই মিশ্রণের মধ্যে আদা বাটার থেকে রস বের করে নিয়ে ঢেলে দেব। সবটা এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। ২-৩ মিনিট মাখিয়ে নেওয়ার পর ওর মধ্যে ভেজে রাখা কাঁকড়া গুলো ঢেলে দিতে হবে। আর সঙ্গে ঘিলু গুলোও দিয়ে দিতে হবে।
- মশলা হিসেবে নুন, হলুদ গুঁড়ো, চিনি দিয়ে আবার সম্পূর্ণটা নাড়াচাড়া করে নিতে হবে। মাঝে মধ্যে নাড়াচাড়া করার সময় নুন চেখে নিতে পারেন, যদি দেখেন কম লাগছে সেক্ষেত্রে সামান্য নুন দিতে পারেন। ব্যস ১০ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি দুধ কাঁকড়া।










