আগে ঘটেনি এমন! এবছর IPL-এ তৈরি হল ১০ অনন্য রেকর্ড

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবছরের মতো শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। প্রত্যাশামতোই একটানা দ্বিতীয়বারের জন্য IPL জিতেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাতকে 5 উইকেটে গুঁড়িয়ে দিয়ে বেঙ্গালুরুর এই জয় স্মরণীয় হয়ে থাকবে আগামী কয়েক দশক। বলাই বাহুল্য, এ বছর CSK, MI এর পর তৃতীয় দল হিসেবে একটানা দুইবার ট্রফি জিতল RCB। তবে বেঙ্গলুরুর জয়ের পাশাপাশি সদ্য শেষ হওয়া ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে তৈরি হয়েছে এক গুচ্ছ রেকর্ড। সেই সব রেকর্ডের তালিকায় থাকা সবচেয়ে সেরা 10 রেকর্ড নিয়েই আজকের প্রতিবেদ।

IPL 2026 এ তৈরি হওয়া 10 দুর্ধর্ষ রেকর্ড

প্রথম রেকর্ড

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে কামাল দেখিয়েছেন ব্যাটসম্যানরা। এবছর ব্যাটসম্যানদের হাত ধরে চার, ছয়ের বন্যা বয়ে গেছে IPL এ। বলাই বাহুল্য, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সমস্ত প্লেয়ারের রান মিলিয়ে উঠেছে 27,450 রান। যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এক সিজনের সর্বোচ্চ রান।

দ্বিতীয় রেকর্ড

ব্যাটসম্যানরা যেমন রান করেছেন তেমনই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রচুর রান দিয়েছেন বোলাররাও। সদ্য শেষ হওয়া IPL এ বোলারেরা উইকেট প্রতি গড়ে 31.26 রান খরচ করেছেন। যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে খারাপ বোলিং গড়।

তৃতীয় রেকর্ড

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ওভার প্রতি রান রেটের দিক থেকেও তৈরি হয়েছে রেকর্ড। এবছর ওভার প্রতি রান রেট ছিল 9.88। যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যান্য যেকোনও সিজনের থেকে বেশি।

চতুর্থ রেকর্ড এবং পঞ্চম রেকর্ড

2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চার এবং ছয় মারার নিরিখেও তৈরি হয়েছে নতুন নজির। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লেয়াররা ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। গোটা সিজন জুড়ে 2,332টি চার এবং 1,426টি ছয় মেরেছেন প্লেয়াররা। যা অন্যান্য সিজনগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

ষষ্ঠ রেকর্ড

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাটসম্যানরা সর্বাধিক 15টি ছয় মেরেছেন। যা অন্যান্য সিজনের তুলনায় অনেকটাই বেশি। সেই সূত্রেই এ বছর তৈরি হয়েছে নতুন নজির।

সপ্তম রেকর্ড

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কামাল দেখিয়েছেন 15 বছরের বৈভব সূর্যবংশী। তিনি একাই এ বছর 72টি ছয় মেরেছেন। আর সেই সূত্র ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক সিজনে সর্বোচ্চ ছয় মারা প্লেয়ার হয়ে উঠেছেন তিনি।

অষ্টম রেকর্ড

এবছর একসাথে তিন জন ব্যাটসম্যান গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 700 এরও বেশি রান করেছেন। সেই তালিকায় রয়েছেন বৈভব সূর্যবংশী, শুভমন গিল এবং সাই সুদর্শন।

অবশ্যই পড়ুন: মেসি কাণ্ডে গ্রেফতার হওয়ার আশঙ্কায় অগ্রিম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের!

নবম রেকর্ড

এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দলগুলি যেন একেবারে ঝড়ের গতিতে রান তুলছিল। না বললেই নয়, চলতি বছর মোট 65টি দল 200 এর বেশি রান তুলেছিল। তাতেই এবছর তৈরি হয়েছে নতুন ইতিহাস।।

দশম রেকর্ড

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 17টি দল 200 রানের বেশি লক্ষ্য তাড়া করার নতুন রেকর্ড তৈরি করেছে। সব মিলিয়ে বলাই যায়, এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের ক্ষমতা প্রদর্শন এর ক্ষেত্রে কোনও কমতি রাখেননি প্লেয়াররা।