বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবছর কিছুতেই নিজেদের ভাগ্য ফেরাতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। যে ম্যাচেই নামছে নাক কাটিয়ে ফিরছে শাহরুখ খানের দল। তবে দল সাফল্য না পেলেও অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) কিন্তু পুরোপুরি ফর্মে। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার হয়ে বাকিরা ব্যর্থ হলেও বেশিরভাগ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছেন এই ভারতীয়। আজ অর্থাৎ মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ে ফেরার সুযোগ রয়েছে কলকাতার। আর সেই ম্যাচের আগেই অঙ্গকৃষকে ঘিরে ধরে একের পর এক আবদার করলেন ভক্তরা। তবে এক ভক্ত টুপি চাইতেই নাইট তারকা যা প্রতিক্রিয়া দিলেন তা এখন নেট দুনিয়ায় ভাইরাল।
ভক্ত টুপি চাইতেই যা বললেন অঙ্গকৃষ
মঙ্গলবার চেন্নাইয়ের ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনির দলের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। চিপকে ম্যাচ শুরু হওয়ার আগে অনুশীলন করছিল নাইট ব্রিগেড। এমন সময় স্টেডিয়ামে হাজির হয়ে অঙ্গকৃষ রঘুবংশীর কাছে নানান আবদার করতে থাকেন খুদে ভক্তরা। যে দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, খুদে ভক্তদের কেউ কেউ নাইট তারকার কাছে অটোগ্রাফ চাইছেন। ভক্তদের আবদার রাখতে অঙ্গকৃষও নিজের সই দিচ্ছেন সাদা কাগজে। এমন সময় আচমকা এক খুদে ভক্ত KKR এর উইকেট কিপার ব্যাটসম্যানের কাছে তাঁর টুপিটি চেয়ে বসেন। আর তারপরেই নাইট তারকা বললেন, “ভাই টুপি আমি একটাই পাই। আমি থোরাই এই টুপি পয়দা করি।” এমন বক্তব্যের পরও ভক্তরা না মানলে শেষ পর্যন্ত KKR তারকা নিজের মায়ের দিব্যি কেটে বলেন, “মায়ের দিব্যি, একটাই টুপি আছে।” এমন কথা শোনার পর অবশ্য আর খেলোয়াড়ের কাছ থেকে টুপি চাননি তাঁর ভক্তরা।
🎙️FAN ASKED ANGKRISH RAGHUVANSHI FOR HIS KKR CAP & HE GAVE A HILARIOUS RESPONSE :
🗣️ Bhai, cap mujhe ek hi milta hai. Main paida thodi na kar dunga cap. Mummy kasam, ek hi cap hai. pic.twitter.com/vVVSaHTf4y
— KKR Karavan (@KkrKaravan) April 13, 2026
অবশ্যই পড়ুন: টোল ছাড়াই হরমুজ পেরোচ্ছে ভারতের জাহাজ, জানিয়ে দিল ইরান
উল্লেখ্য, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুধুই ব্যর্থতার বৃত্ত বাড়াচ্ছে KKR। প্রথম ম্যাচে মুম্বইয়ের কাছে বড় ব্যবধানে হারের পর SRH এর কাছেও ধাক্কা খায় কলকাতা। আশা ছিল পাঞ্জাব ম্যাচে ঘরের মাঠে জয়ে ফিরতে পারবে শাহরুখ বাহিনী, তবে সেই ম্যাচে বৃষ্টি কাটা হওয়ায় খেলা বাতিল হলেও এক পয়েন্ট পেয়েছিল KKR। এরপর LSG-র বিরুদ্ধে মাঠে নেমে বড় রান তুললেও শেষ পর্যন্ত জিততে জিততেও হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।


