রোহিত সহ একাধিক ক্রিকেটারকে দু’বছরের জন্য ব্যান করল BCCI

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরাট সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI Ban)। বয়স নিয়ে জালিয়াতির অভিযোগে রোহিত যাদবকে (Rohit Yadav) টানা দু বছরের জন্য নিষিদ্ধ করে দিল BCCI। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন সিরিজের আগেই কঠোর পদক্ষেপ নিরব বোর্ড। স্পোর্টসস্টারের রিপোর্ট অনুযায়ী, রোহিতের বয়সের নথিপত্রে গরমিল থাকার কারণেই তাঁকে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। তবে রহি দেখানোর বরং অনূর্ধ্ব 19 বিশ্বকাপের তারকা ক্রিকেটার রবি কুমার সহ 62 জনকে অযোগ্য খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে বোর্ড।

বয়স ভাঁড়িয়ে খেলছিলেন রোহিত?

বাংলার ক্রিকেটের অত্যন্ত পরিচিত মুখ রোহিত যাদব। তাঁর বিরুদ্ধেই কিনা এবার উঠল বয়স ভাঁড়িয়ে খেলার অভিযোগ। বাংলার ক্রিকেটার ভারতীয় বোর্ডের নিষেধাজ্ঞা পাওয়ায় তা এ বঙ্গের জন্যেও একপ্রকার লজ্জার। জানা যাচ্ছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ক্রিকেটারদের তথ্য যাচাই করার সময় দেখা গিয়েছে রোহিত যাদবের নির্দিষ্ট আধার কার্ডের পাশাপাশি তিনটি আলাদা আলাদা জন্ম শংসাপত্র রয়েছে। কোনোটায় তাঁর জন্ম দেখানো হয়েছে 2010, কোথাও 2009 আবার একটিতে দেখানো হয়েছে 2007 এ জন্মগ্রহণ করেছেন রোহিত।

রিপোর্ট অনুযায়ী, রোহিত যাদবের জন্মপত্রে বড় অসংগতি এবং আধার কার্ডে বারবার জন্মের সাল এবং তারিখ পরিবর্তনের বিষয়টি নজরে আসতেই কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও প্রাথমিকভাবে গোটা বিষয়টি নজরে এসেছিল CAB এর। পরে বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থাই ভারতীয় ক্রিকেট বোর্ডকে গোটা বিষয়টি জানিয়েছিল। আর তারপরেই সমস্ত তথ্য খতিয়ে দেখে রোহিতকে সব ধরনের ক্রিকেট থেকে দু বছরের নির্বাসিত করল BCCI।

 

আরও পড়ুন: দ্বিতীয় সচিন তেন্ডুলকর পেতে চলেছে ভারত! বৈভবের ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণা BCCI-র

রোহিতকে নিষিদ্ধ করার সাথে সাথে সমস্ত রাজ্যের ক্রিকেট সংস্থাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন এই ক্রিকেটারকে সই না করায়! এক কথায় বলা যেতে পারে, ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকা সত্ত্বেও বয়স সংক্রান্ত অসঙ্গতির কারণেই যাদবের ক্রিকেট জীবনে নেমে এলো অন্ধকারের কালো ছায়া। গত জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের যুব টেস্টে এক ম্যাচ কম খেলেই যৌথভাবে সর্বোচ্চ ছয়টি উইকেট তুলে ভারতের জয়ে প্রধান ভূমিকা পালন করেছিলেন এই খেলোয়াড়। তবে এবার ব্যান হয়ে যাওয়ায় আগামী টুর্নামেন্টেও খেলতে পারছেন না রোহিত সহ বাকিরা।