KKR-র জন্য সুখবর, রবিতেই কলকাতায় আসছেন ১৮ কোটির পেসার, খেলবেন আজ?

Published:

Big Good News for Kolkata Knight Riders

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একের পর এক প্লেয়ারের চোট নিয়ে জেরবার হয়ে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। হর্ষিত রানা, আকাশদীপদের জায়গায় বৈভব আরোরা, কার্তিক ত্যাগী, নবদীপ সাইনিরা কোনও মতেই কলকাতার ভাগ্য ফেরাতে পারছেন না। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খানের দলের বোলিং বিভাগের যা অবস্থা তা দিয়ে আর যাই হোক ম্যাচ জেতে যায় না, সেটা বুঝে গিয়েছেন ভক্তরা। ঠিক সেই আবহে এবার নাইট শিবিরে ভিড়ছেন 18 কোটির পেসার।

KKR এ আসছেন 18 কোটির প্লেয়ার

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে মুম্বইয়ের কাছে পরাজয় দিয়ে যাত্রা শুরু করে মোট 6 ম্যাচে জয়হীন KKR। মাঝে অবশ্য একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। সেটাকে বাদ দিলে 5 ম্যাচে হারের রেকর্ড গড়েছে কলকাতা নাইট রাইডার্স। যার কারণে বর্তমানে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে শহরের এই দল।

আজ, রবিবার কলকাতা মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের। দুপুর সাড়ে তিনটে থেকে ইডেন গার্ডেন্সে গড়াবে ম্যাচ। আর তার আগেই মিলল চরম সুখবর। কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, আজ অর্থাৎ রবিবারই কলকাতায় আসছেন শ্রীলঙ্কার দাপুটে পেসার মাথিশা পাথিরানা। তাহলে কি আজকেই মাঠে নামবেন তিনি? আপাতত যা খবর, এই বিদেশি প্লেয়ারকে প্রথম কিছুদিন অনুশীলন করিয়ে তারপর মাঠে নামাবে নাইট ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন: ভোটের মুখে বড় ধাক্কা তৃণমূলে! পশ্চিমবঙ্গে সব কাজ বন্ধের ঘোষণা আইপ্যাকের

আসলে, এমনিতেই সম্প্রতি চোট কাটিয়ে উঠেছেন পাথিরানা। তার উপর নতুন করে যদি ফের চোট লাগে সেক্ষেত্রে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের জন্য তা যথেষ্ট চিন্তার হবে। তাছাড়াও আগামী 8 ম্যাচের আটটিতেই জিততে হবে কলকাতাকে। ফলে এই প্লেয়ারকে দু-এক দিন অনুশীলন করিয়েই মাঠে নামিয়ে নিতে চাইবে KKR ম্যানেজমেন্ট। তবে গুরুত্বপূর্ণ এই প্লেয়ারের চোট যাতে না লাগে সেদিকেই নজর থাকবে বেঙ্কি মাইসোরদের।