বিক্রম ব্যানার্জী, কলকাতা: জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরসুম। ঠিক সেই আবহে মিলল খারাপ খবর (Cricketer In ICU)। গুরুতর অসুস্থ হয়ে প্রথমে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আফগানিস্তানের প্রাক্তন ফার্স্ট বোলার শাপুর জাদরান। তাঁর স্বাস্থ্যজনিত সমস্যা উদ্বেগ বাড়িয়েছে ভক্তদের। জানা যাচ্ছে, তারকা ক্রিকেটারের শারীরিক অবস্থা আরও গুরুতর হয়ে উঠলে ICU তে ভর্তি করতে হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে প্রাক্তন আফগান প্লেয়ারের।
ঠিক কী হয়েছে আফগান তারকার?
বেশ কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মেরুদন্ডে অস্ত্রোপচারের পর বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন প্রাক্তন তারকা ক্রিকেটার। বর্তমানে আফগান তারকার অবস্থা আশঙ্কাজন। জানা যায়, এর আগে গত জানুয়ারিতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর গামাই জাদরান তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় দাদার শারীরিক অবস্থার কথা জানান। জানা যায়, শাপুরের শ্বেত রক্তকণিকার সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে। যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে। তাতে বারবার অসুস্থ হয়ে পড়ছেন ওই প্রাক্তন আফগান ক্রিকেটার।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ICU তে চিকিৎসা চলছে একসময়ের দাপুটে ক্রিকেটারের। প্রাক্তন আফগানিস্তান প্লেয়ারের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের তরফে কিছু জানা না গেলেও সূত্রের খবর এই মুহূর্তে শাপুরের শারীরিক অবস্থা যথেষ্ট ভয়াবহ। আর সেই খবর প্রকাশ্যে আসতেই বেশ উদ্বিগ্ন আফগান ক্রিকেট ভক্তরা। এদিকে প্রাক্তন ক্রিকেটারের শারীরিক অসুস্থতার খবর পেয়ে ইতিমধ্যেই তাঁর ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন আফগানিস্তানের বহু প্রাক্তন ক্রিকেটার।
View this post on Instagram
অবশ্যই পড়ুন: নিজেকে বিশ্বাসঘাতক বললেন বায়রন বিশ্বাস, বিস্ফোরক স্বীকারোক্তি তৃণমূল প্রার্থীর
জানা যাচ্ছে, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহিদ আফ্রিদিও নাকি ইতিমধ্যেই আফগানিস্তানের ক্রিকেট ব্যক্তিত্ব শাপুরের শারীরিক অসুস্থতার খবরে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, আফ্রিদি আফগান তারকার ভাইয়ের সাথে ইতিমধ্যেই ফোনে কথা বলেছেন এবং দাদার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান কামরান আকমলও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জাদরানের সুস্থতা কামনা করে একটি পোস্ট করেছেন। সেখানে পাক তারকা লিখে, “জাদরান ভাই আমার বন্ধুর মতো। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। আমিন।”










