ফাইনালে হেরেই বিপদের মুখে গুজরাত দল, শুভমনদের বাসে লাগল আগুন

Published:

Fire On Gujarat Titans Team bus

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটানা দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কাঁধে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লড়াই করেও হারতে হয়েছে শুভমন গিলের দল গুজরাত টাইটান্সকে (Gujarat Titans)। সেই হারের ধাক্কা কাটিয়ে উঠতে বেশ খানিকটা সময় লাগবে। এরই মাঝে বড়সড় বিপর্যয়ের মুখে গোটা GT টিম। জানা যাচ্ছে, আহমেদাবাদের হোটেল থেকে বেরিয়ে ফিরে আসার সময় গুজরাতের গোটা টিম বাসে আচমকা আগুন (Fire) লেগে যায়। সেই ঘটনা জানতে পারা মাত্রই একেবারে ছুটতে থাকেন প্লেয়াররা। পিটিআই সূত্রে খবর, অল্পের জন্য বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে গুজরাত বাহিনী।

কীভাবে লাগলো আগুন?

গতকাল বেঙ্গালুরুর কাছে হারের পর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে বেরিয়ে হোটেলে পৌঁছয় গুজরাত দল। এর আগে প্লেয়ারদের হোটেলে পৌঁছে দেওয়ার সময় মাঝপথেই বাসে ধরে যায় আগুন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, খুব সম্ভবত শট সার্কিট থেকেই আগুন লেগেছিল বাসটিতে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে দেখে তড়িঘড়ি প্লেয়ারদের নামিয়ে দেওয়া হয় বাস থেকে।

জানা যাচ্ছে, আচমকা বাসে অগ্নি সংযোগের ঘটনায় প্লেয়ারদের রাস্তায় নামিয়ে দেওয়া হলে পরবর্তীতে আলাদাভাবে খেলোয়াড়দের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করে তাঁদের হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্লেয়াররা। বলে রাখি, দুর্ঘটনার সময় টিম বাসে ছিলেন অধিনায়ক শুভমন গিল থেকে শুরু করে মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা সহ গোটা GT দল। তবে আগুন লাগার ঘটনায় কোনও প্লেয়ারেরই ক্ষতি হয়নি। তবে গুজরাত দলের বাসে আগুন লাগার ঘটনায় খুব সম্ভবত বাস চালক এবং দায়িত্বে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।

অবশ্যই পড়ুন: রাজ্যে বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত শুরু হল মহিলাদের, লাগছে এই নথি

উল্লেখ্য, রবিবার, হাইভোল্টেজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে অনেক কষ্টে শিষ্টে 155 রান তুলেছিল গুজরাত। পরবর্তীতে প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে 18 ওভারেই 5 উইকেট হাতে রেখে জিতে যায় বেঙ্গালুরু। এদিন বিরাট কোহলির একার দাপুটে ব্যাটিংয়ের জোরেই জয় নিশ্চিত করে RCB। বলাই বাহুল্য, গতকাল 42 বলে 75 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কোহলি।।