রিয়ান পরাগের এই এক ভুলেই জিতে গেল KKR?

Published:

KKR Vs RR

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অবশেষে ছন্দে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স (KKR Vs RR)। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) গুঁড়িয়ে দিয়ে ক্ষমতা দেখিয়েছেন রিঙ্কু সিংরা। তবে অনেকেই বলছেন, গতকাল অর্থাৎ রবিবার রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগের এক আত্মঘাতী সিদ্ধান্তের জন্যই জয় খুঁজে নিয়েছে শাহরুখ খানের দল। আর সেই সিদ্ধান্ত নিয়েই এখন RR ভক্তদের কাছে ব্যাপক সমালোচিত হচ্ছেন অধিনায়ক রিয়ান পরাগ।

রিয়ান পরাগের এক সিদ্ধান্তেই ডুবল RR?

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্সকে 156 রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল RR। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে একপ্রকার মুখ থুবড়ে পড়েছিল কলকাতার ব্যাটিং অর্ডার। ইনিংসের একেবারে প্রথমেই শূন্য নিয়ে মাঠ ছাড়েন কলকাতার দুই ওপেনার অজিঙ্কা রাহানে ও টিম শেইফার্ট। এরপর অঙ্গকৃষ রঘুবংশী, ক্যামেরন গ্রিনরা বিশেষ কিছুই করতে পারেননি। গতকাল যাঁরা ম্যাচ দেখেছেন তাঁরা জানবেন, দ্বিতীয় ইনিংসে রাজস্থানের বোলিং বেশ শক্তপোক্ত ছিল। খেলা দেখে মনে হচ্ছিল রবিতেও হারবে কলকাতা।

যদিও ম্যাচের চিত্রটা পাল্টে দেন সহ অধিনায়ক রিঙ্কু সিং। এদিন অনুকূল রায়ের সাথে জুটি বেঁধে কলকাতাকে একার হাতে জেতান রিঙ্কু। এদিন ভারতীয় তারকার ব্যাট থেকে 53 রানের অপরাজিত ইনিংস উপহার পেয়েছিল কলকাতা। অনুকুল রায় করেছিলেন অপরাজিত 29 রান। আর সেটাই শেষ পর্যন্ত রাজস্থানের হারের কারণ হয়ে দাঁড়ায়। আর এখানেই আপত্তি রয়েছে রাজস্থানের ভক্তদের।

অবশ্যই পড়ুন: বাতিল ৮৪০ কোটির তিস্তার দ্বিতীয় সেতুর টেন্ডার, ক্ষুব্ধ সাধারণ মানুষ

আসলে গতকাল জোফরা আর্চাররা 4 ওভারের কোটায় বল করে প্রচুর রান দিয়ে একটি করে উইকেট তুলেছিলেন, সেই পর্বে দাঁড়িয়ে মাত্র 3 ওভার বল করে দুই উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা। সবচেয়ে বড় কথা 8 রান খরচ করে দুই উইকেট তুলেছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও ভারতের এই অভিজ্ঞ অলরাউন্ডারকে শেষ মুহূর্তে বল করতে পাঠাননি রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। আর সেটাই রাজস্থানের জন্য সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত বলেই মনে করছেন ক্রিকেট মহলের একটা বড় অংশ।