বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জিতেছে প্রত্যেকটা দল। পারেনি শুধু কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। 5 ম্যাচের চারটিতে হেরেছে শাহরুখ খানের বাহিনী। পাঞ্জাবের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ভাগ্যক্রমে এক পয়েন্ট পেয়েছে তারা। কেউ কেউ তো বলছেন, এই ম্যাচে বৃষ্টি না হলে এটাতেও হারতো KKR। সব মিলিয়ে, নাইট রাইডার্সের অবস্থা একেবারে শোচনীয়। পয়েন্ট তালিকায় সবার শেষে থেকে কি আদৌ প্লে-অফে পৌঁছতে পারবে KKR? উত্তরটা হ্যাঁ হলেও সেটা করে দেখানো মুখের কথা নয়। বর্তমান অবস্থা থেকে প্লে অফ এ উঠতে হলে অলৌকিক কান্ড ঘটাতে হবে অজিঙ্কা রাহানেদের।
কোন অঙ্কে প্লে অফে উঠতে পারবে KKR?
একের পর এক ম্যাচে হার। এই মুহূর্তে কলকাতার নেট রান রেট 1.383। এমন করুণ অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হবে বুঝতে পারছেন না নাইট শিবিরের কেউই। গতবারের ব্যর্থতার পর এবছর চূড়ান্ত অসফলতা বুকের ব্যথা বাড়িয়েছে অধিনায়ক রাহানের। দলের এমন অবস্থা দেখে দুঃখ প্রকাশ করছেন ভক্তরাও। এমতাবস্থায়, কোন অঙ্কে প্লে অফে উঠতে পারবে কলকাতা?
কথায় আছে, টি-টোয়েন্টি ক্রিকেটের সব সম্ভব। এবছর সেটাই করতে হবে কলকাতাকে। আসলে এই মুহূর্তে KKR এর যা অবস্থা তাতে চমৎকার ঘটাতে পারলে তবেই প্লে অফ নিশ্চিত করতে পারবে শাহরুখ খানের দল। না বললেই নয়, রহানেদের প্লে অফে যেতে হলে আসন্ন 9 ম্যাচের 8টিতে জিততেই হবে। কাজটা যে কতটা কঠিন তা বুঝতে পারছেন সকলেই। তার উপর এবছর কলকাতার ফর্ম একেবারে রসাতলে গিয়েছে।
সহজ ভাষায় বলতে গেলে, 9 ম্যাচে 8টি জিততে পারলে কলকাতার পয়েন্ট হবে 17। প্রত্যেকটিতে জিততে পারলে পয়েন্ট হবে 19। সেক্ষেত্রে প্রথম চারে জায়গা নিশ্চিত করে ফেলবে শাহরুখ খানের দল। তবে যদি KKR 7 ম্যাচে যেতে তবে পয়েন্ট হবে 15। তাতে অবশ্য প্রথম চার এ জায়গা নিশ্চিত করতে পারবে না শহরের এই দল। তখন হিসেবের মানদণ্ড হয়ে উঠবে নেট রানরেট। সেক্ষেত্রে যদি বাকি দলগুলি 16 বা তার কম পয়েন্ট নিয়ে যাত্রা শেষ করে তবে কলকাতাকে শেষের কয়েকটি ম্যাচ জিততে হবে বড় ব্যবধানে। তবেই নেট রানরেট ভালো থাকবে।
অবশ্যই পড়ুন: হারের পর হার, বড় সিদ্ধান্ত নিতে চলেছে KKR! জল্পনা বাড়ালেন খোদ রাহানে
কিন্তু কলকাতা যদি 6 ম্যাচ জিততে পারে তবে তাদের পয়েন্ট দাঁড়াবে 13 তে। এক্ষেত্রে প্লে অফে ওঠাটা প্রায় অসম্ভব। যদিও 14 পয়েন্ট নিয়ে কোনও দল প্লে অফের দৌড়ে রয়েছে এমন উদাহরণ আছে। 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেটা হয়েছিল। সে ক্ষেত্রে যাই হোক কলকাতাকে অবশ্যই নিজেদের নেটরান রেট বাকিদের থেকে অনেকটা বাড়িয়ে রাখতে হবে। তবেই আশার আলো টিমটিম করে হলেও জ্বলবে।










