বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহম্মদ শামির (Mohammed Shami) কেরিয়ার শেষের পথে! এমনিতেই বহুদিন টিম ইন্ডিয়ায় (Team India) দেখা নেই এই ভারতীয় তারকার। প্রয়োজন হলেও তাঁর ডাক পড়ে না জাতীয় শিবিরে। টিম ইন্ডিয়ার জার্সিতে আদৌ আর কোনও দিন তাঁকে খেলতে দেখা যাবে কিনা তা নিয়ে যখন নানা মহলে প্রশ্ন উঠছে ঠিক সেই পর্বে শোনা গেল, শামির বিকল্প বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড! ক্রীড়া সংক্রান্ত এক ওয়েবসাইটের তরফে দাবি করা হচ্ছে, শামিকে আর টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ পরিকল্পনায় রাখছেন না প্রধান নির্বাচক অজিত আগরকর।
শামির বিকল্প কে?
ভারতীয় ক্রিকেট বোর্ডের কয়েকটি সূত্র জানিয়েছে, টিম ইন্ডিয়ার আসন্ন ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে টেস্ট সিরিজের পরিকল্পনায় নেই মহম্মদ শামি। বরং শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের নির্বাচন কমিটি ভবিষ্যতের জন্য 15 জন তরুণ পেসারকে বেছে নিয়েছে। যারা আগামীদিনে টিম ইন্ডিয়ার হয়ে ধারাবাহিকভাবে প্রতিনিধিত্ব করতে পারবেন। আসলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই জাতীয় দলের পেস বিভাগকে আরও শক্তিশালী করে তুলতে চাইছে BCCI।
মনে করা হচ্ছে, বাংলা দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে ক্ষমতা প্রদর্শন করলেও আর জাতীয় দলে সুযোগ পাবেন না শামি। সেক্ষেত্রে, ঘরোয়া ক্রিকেট খেলেই একটা সময় অচিরেই ক্রিকেটকে বিদায় জানাতে হবে তাঁকে। ইশান্ত শর্মা, চেতেশ্বর পুজারার মতো তাঁকেও হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে হবে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, শামির ক্ষেত্রে সবচেয়ে চিন্তার বিষয় তাঁর ফিটনেস। আর সে কারণেই এই খেলোয়াড়কে নিয়ে ভবিষ্যৎ ভাবছে না টিম ম্যানেজমেন্ট!
অবশ্যই পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে নেমেই ICC T20 র্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফালেন বৈভব, ODI তে শীর্ষে গিল
প্রসঙ্গত, এই মুহূর্তে মহম্মদ শামির বিকল্প কে হবে তা নিয়ে এখনই মাথা যন্ত্রণা বাড়াতে চাইছে না বোর্ড! বরং নজরে থাকা 15 জন পেসারকে পরীক্ষা করে তাঁদের ক্ষমতা যাচাই করার পর শামির বিকল্প বেছে নেওয়া হতে পারে। সব মিলিয়ে বলাই যায়, ভক্তরা আশা করে থাকলেও আসন্ন ওয়ানডে বিশ্বকাপে এই অভিজ্ঞ ক্রিকেটারের সুযোগ হচ্ছে না!










