বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2021 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল মনে আছে কমবেশি সকলের (India Lost To Pakistan)। সেই আসরে দীর্ঘ তপস্যার পর সে বিশ্বকাপের ফাইনালে ভারতকে 10 উইকেটে হারিয়ে দিয়েছিল পাকিস্তান (Pakistan)। আর তারপরেই অহংকার বেড়ে গিয়েছিল পশ্চিমের দেশের! বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে বাজেভাবে হারানোর পর একটা দীর্ঘ সময় ধরে উদযাপন হয়েছে পাকিস্তানে। ভারতের বিরুদ্ধে জিতে সাফল্যে মেতে যাওয়াটাই আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানকে একপ্রকার ডুবিয়ে দিল। এমনটাই মনে করছেন, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ।
ভারতকে হারানোই কাল হল পাকিস্তানের!
সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটিতেই লজ্জার পরাজয় দেখেছে পাক দল। প্রথম টেস্টে এক ইনিংস এবং 103 রানে হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্টে 194 রানের বিরাট ব্যবধানে পাকিস্তানকে আবার হারায় ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের এমন দুরবস্থা দেখে তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় পাক বোর্ড। দ্রুত দলের সাতজন ব্যর্থ প্লেয়ারকে টিম থেকে বাদ দিয়ে পাকিস্তানের ফেরত পাঠানো হয়। সরিয়ে দেওয়া হয় প্রধান কোচ এবং বোলিং কোচকেও।
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে মান রক্ষা করতে সব রকম চেষ্টা করছে পাকিস্তান। তবে এই টেস্টও হয়তো বাঁচাতে পারবে না পশ্চিমের দেশ। এমন জল্পনার মাঝেই সম্প্রতি পাকিস্তানের সমা টিভির সাথে কথা বলার সময় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ দাবি করলেন, পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান দুরবস্থার বড় কারণ 2021 সালের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয়। প্রাক্তন পাক তারকা জানালেন, “ভারতের বিরুদ্ধে 2021 সালের যে বিশ্বকাপটা আমরা জিতেছিলাম সেটাই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছে।”
আরও পড়ুন: বেসরকারিকরণ সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন, বিবৃতি জারি করে জানাল ISRO
ইউসুফের দাবি, “ভারতের বিরুদ্ধে জেতার পরই পাকিস্তানের প্লেয়াররা মনে করতে শুরু করেছিল তারা বিশাল কিছু করে ফেলেছে। এরপর তাদের ক্রিকেটে কোন কোন বিষয়গুলি শুধরে নেওয়া উচিত সেসব তারা বুঝতেই পারেনি। আপনি যখন ভাল পারফর্ম করবেন আপনার উচিত সবসময় বিনয়ী থাকা। অহংকার দেখিয়ে কলার উঁচু করে চললে সমস্যা আসবেই। বর্তমানে পাকিস্তান ক্রিকেটে সেটাই চলছে।” ওই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার এও জানলেন, ভারতের বিরুদ্ধে জেতার পর পাকিস্তানের সবাই অধিনায়ক হতে চাইছিল। এখন তার মাসুল গুনছে।










