স্ত্রীয়ের কথাতেই হল কাজ, LSG-র বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ধরা দিলেন রবীন্দ্র জাদেজা

Published:

Ravindra Jadeja

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ম্যাচের আগে স্ত্রী যা বলেছিলেন সেটাই একেবারে কাটায় কাটায় ফলে গেল। হ্যাঁ, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামার আগেই রবীন্দ্র জাদেজার  (Ravindra Jadeja) স্ত্রী তাঁকে বলেছিলেন বুধবারের ম্যাচের নায়ক হবেন তিনি। শুধু তাই নয়, তাঁর হাতেই তুলে দেওয়া হবে ম্যাচ সেরার পুরস্কার। গতকাল বল এবং ব্যাট উভয় ক্ষেত্রেই দুর্দান্ত অবদান রাখেন ভারতের এই অভিজ্ঞ অলরাউন্ডার। আর তারপরই ম্যাচ সেরা হন জাদেজা। এদিন বিশেষ সম্মান পাওয়া মাত্রই সেটি নিজের স্ত্রীয়ের উদ্দেশ্যে উৎসর্গ করেন ভারতীয় তারকা।

রবীন্দ্র জাদেজার স্ত্রী গুজরাতের শিক্ষামন্ত্রী

গতকাল LSG কে 40 রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলকে 43 রানের অপরাজিত ইনিংস উপহার দেন জাদেজা। শুধু তাই নয়, এদিন বল করতে গিয়েও একটি উইকেট তোলেন ভারতীয় ক্রিকেটার। আসলে গতকালের ম্যাচে অসামান্য অবদান রাখার কারণেই জাদেজাকে ম্যাচ সেরার পুরস্কার দেয় IPL কর্তৃপক্ষ।

এদিন ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার পাশাপাশি রবীন্দ্র জাদেজা একেবারে খোলাখুলি জানান, “ম্যাচ সেরা খেলোয়াড় হয়ে ওঠা এবং দলের জন্য অবদান রাখাটা এক দুর্দান্ত অনুভূতি। এর জন্য আমি গুজরাতের শিক্ষামন্ত্রী ওরফে আমার স্ত্রী রিভাবা জাদেজাকে এই পুরস্কারটি উৎসর্গ করতে চাই। কারণ আগের দিনই সে আমাকে বলেছিল যে LSG-র বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে আমি দুর্দান্ত কিছু করে দেখাবো এবং আমি ম্যাচ সেরা হব। সেটাই আমি করে দেখিয়েছি। আমি তাঁকে ধন্যবাদ জানাই।”

অবশ্যই পড়ুন: স্ত্রীয়ের কথাতেই হল কাজ, LSG-র বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ধরা দিলেন রবীন্দ্র জাদেজা

প্রসঙ্গত, এদিন LSG-র 160 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে দলকে জেতাতে 29 বল খেলে 43 রানের অপরাজিত ইনিংস গড়ার পাশাপাশি কাকতালীয়ভাবে বল করতে নেমেও 29 রান খরচ করেছিলেন জাদেজা। অর্থাৎ ব্যাটিং করতে গিয়ে 29 বল খেলার সাথে সাথে বল হাতেও 29 রান খরচ করে এক বিরল কীর্তি করেছেন এই ভারতীয় ক্রিকেটার।