বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাট হাতে মাঠে নামলেই ঝড় তোলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। গতকাল লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে অবশ্য তেমনটা হয়নি। মাত্র 8 রান করেই হাত গুটিয়ে ফিরতে হয়েছিল বিহারের এই কিশোরকে। কিন্তু তা সত্ত্বেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে বিরাট রেকর্ড করেছেন বৈভব সূর্যবংশী। বলাই বাহুল্য, বৈভব গতকাল যা করে দেখিয়েছেন IPL এ আজ পর্যন্ত সেটা করতে পারেনি কোনও প্লেয়ার।
প্রথম ব্যাটসম্যান হিসেবে ইতিহাস লিখলেন বৈভব
বুধবারের ম্যাচে মহসিন খানের বলে আউট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল সূর্যবংশীকে। তবে উইকেট দিয়ে বেরিয়ে যাওয়ার আগে 15 বছরের এই ব্যাটসম্যান এক অনন্য রেকর্ড গড়ে গিয়েছেন। আসলে এদিন মাত্র 2 রান করলেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 500 রান সম্পূর্ণ হয়ে যেতো বৈভবের। ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত তাঁর ঝুলিতে ছিল 498 রান। তবে মাঠে নেমে প্রয়োজনীয় রান পূর্ণ করে মাত্র 227 বলে 500 সম্পন্ন করেন এই প্লেয়ার। আর তাতেই তৈরি হয়েছে নতুন রেকর্ড।
বলাই বাহুল্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথমবারের মতো 250 এরও কম বল খেলে 500 রান সম্পূর্ণ করেছেন বৈভব সূর্যবংশী। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে কম বল খেলে এই নজির গড়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার 260 বলে 500 রানের মাইলফলক ছুঁয়েছিলেন। তাছাড়াও 280 বলে 500 রান সম্পূর্ণ করে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছেন প্রিয়াংশ আর্য এবং বীরেন্দ্র সেহবাগ।
অবশ্যই পড়ুন: ওয়াকফ হিংসায় বাবা-ছেলের খুনের প্রতিবাদ এবার ভোটে, এগিয়ে এলেন দাস পরিবার
উল্লেখ্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই জনপ্রিয়তার শিখরে রয়েছেন বৈভব সূর্যবংশী। 2025 IPL এ রাজস্থানের হয়ে এক সেঞ্চুরি করেই সকলের নজর কেড়ে নিয়েছিলেন তিনি। এরপর থেকে অবশ্য পেছন ফিরে তাকাতে হয়নি এই কিশোর তারকাকে। সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে বড়দের টিম ইন্ডিয়ায় খেলার অন্যতম দাবিদার বৈভব।










