বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অজিঙ্কা রাহানে। ফলে অধিনায়ক শূন্য হয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নামার আগে একজন দক্ষ অধিনায়ক খুঁজতে হবে শাহরুখ খানের ম্যানেজমেন্টকে। কিন্তু কে হবেন নাইটদের নতুন অধিনায়ক? উঠে আসছে দলেরই পুরনো সদস্য রিঙ্কু সিংয়ের (Rinku Singh) নাম! গত সিজেনে কলকাতার সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই ভারতীয় ক্রিকেটার। সদ্য উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে অধিনায়ক হিসেবে নিজের দল মিরাট ম্যাভেরিকসকে জিতিয়েছেন তিনি। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার কলকাতার অধিনায়ক রিঙ্কু?
এই কারণেই KKR এর অধিনায়ক হতে পারেন রিঙ্কু
2018 সাল থেকে কলকাতা নাইট রাইডার্স দলের সাথে রয়েছেন রিঙ্কু সিং। এর মাঝে বহু ওঠা পড়া দেখেছেন এই খেলোয়াড়। দলের কঠিন সময়ে ব্যাট ঘুরিয়ে হয়েছেন ভরসার কাঁধ। সেই রিঙ্কুকেই অধিনায়ক করা হবে বলে স্বপ্ন দেখেছিলেন তাঁর ভক্তরা। যদিও পরবর্তীতে তেমনটা হয়নি। তবে এবার উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে নিজের দলকে জিতিয়ে অধিনায়ক হিসেবে রিঙ্কু প্রমাণ করলেন তিনিও পারেন। আর এর পরই প্রশ্ন উঠছে এবার কি তাহলে কলকাতার অধিনায়কের আসনে দেখা যাবে এই তরুণ ক্রিকেটারকে?
গতকাল লখনউ বাহিনীর বিরুদ্ধে মাঠে নেমে প্রথম ইনিংসেই 204 রানের লক্ষ্য দিয়েছিল মিরাট। পরবর্তীতে রিঙ্কুর নেতৃত্বাধীন দলটির লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিপক্ষের বোলারদের আঘাতে 109 রানেই অলআউট হয়ে যায় লখনউ। তাতে ফাইনাল জিতে যায় নাইট তারকার দল। আর তারপরেই ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন মিরাটকে ফাইনাল জেতানোয় হয়তো রিঙ্কু সিংকে অধিনায়কের দায়িত্ব দিয়ে দিতে পারে কলকাতা। যদিও সবটা পরিষ্কার হবে আগামী সিজনের আগেই।
The Captain Rinku Singh will be in action today .
Strong rumours suggesting of potential KKR Captian for next season if no trade happens . pic.twitter.com/nodEmvRNKw https://t.co/z4sWjAvPx6
— KKR Vibe (@KnightsVibe) September 6, 2026
আরও পড়ুন: চার ঘণ্টার বিজেপিদের টিকিট নয়, পুজোর মধ্যেই পুরভোটের প্রার্থী তালিকা! ইঙ্গিত শমীকের
উল্লেখ্য, 2025, 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরপর দুটো বছর অত্যন্ত খারাপ সময় কাটিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বেশ কিছু সহজ ম্যাচেও হারতে হয়েছিল প্রাক্তন অধিনায়ক অজিঙ্কা রাহানের দলকে। তাছাড়াও গত সিজেনে প্লেয়ারদের চোটজনিত সমস্যা নিয়ে ভুগেছিল কলকাতা। কাজেই এইসব সমস্যা কাটিয়ে নতুন আসরে সর্বশক্তি নিয়ে কামব্যাক করতে চাইছে শাহরুখ খানের দল।










