ফুটবল বিশ্বকাপজয়ী স্পেনের ফুটবলার এবার ইস্টবেঙ্গলে, চলে এলেন কলকাতায়

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথমবারের মতো ইন্ডিয়ান সুপার লিগ জিতেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। ভারতের সবচেয়ে বড় ফুটবল লিগে সাফল্যটা অবশ্য এসেছে অস্কার ব্রুজোর হাত ধরে। যদিও তিনি আর লাল হলুদের কোচ নন। অস্কারের জুতোয় পা গলিয়েছেন মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ইতিমধ্যেই শহরে চলে এসেছেন তিনি। হাবাস দায়িত্ব গ্রহণের পরই তিন নতুন বিদেশীকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। আর সেই তালিকায় একেবারে প্রথমেই নাম রয়েছে দানি রামিরেজের। অপেক্ষা কাটিয়ে তিনিও পা রাখলেন কলকাতায়।

শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের নতুন তারকা

ফুটবল বিশ্বকাপ চলাকালীনই জল্পনা বেড়েছিল পাঞ্জাব এফসিতে খেলা দানি রামিরেজকে কিনে নিতে পারে ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। মোটা টাকা খরচ করে রিয়াল মাদ্রিদ সিএফ যুব অ্যাকাডেমিতে খেলা এই স্প্যানিশ ফুটবলারকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। জল্পনা বাড়ে ঠিক কবে নাগাদ শহর কলকাতায় পা রাখবেন তিনি! অবশেষে মিটলো সেই অপেক্ষা।

বুধবার মাঝরাত দুটো বেজে কুড়ি মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামলেন ইস্টবেঙ্গলের নতুন তারকা দানি। ফুটবলারকে বরণ করে নিতে নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টে হাজির হয়েছিলেন লাল হলুদ ম্যানেজমেন্ট কর্তা থেকে শুরু করে ইস্টবেঙ্গল ভক্তরা। এদিন স্প্যানিশ তারকাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেয় ইস্টবেঙ্গল। আর শহরে বটবৃক্ষের নিচে জায়গা পেতেই দানি জানিয়ে দিলেন, দলের জন্য নিজেকে উজাড় করে দিতে মুখিয়ে রয়েছেন তিনি!

অবশ্যই পড়ুন: বাসস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ড গ্রহণ করা যাবে, বড় রায় কলকাতা হাইকোর্টের

উল্লেখ, এবারের ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। আর্জেন্টিনাকে হারিয়ে একেবারে যোগ্য দল হিসেবে ট্রফি জিতেছে তারা। আর এই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনেরই বাসিন্দা ইস্টবেঙ্গলের নতুন ফুটবলার দানি রামিরেজ। প্রশ্ন, দলের জন্য নিজের সেরাটা দিতে পারবেন তো?

আরও East Bengal FC Spain