বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোটের ধাক্কায় জর্জরিত ভারতীয় দল (Team India)। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ (India Vs Sri Lanka) শুরু হওয়ার আগেই চোট নিয়ে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছেন দুই তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরাহ ও সাই সুদর্শন। তাঁদের জায়গা নিয়েছেন আকিব নবী এবং সরফরাজ খান। দুই প্লেয়ারের বাদ পড়ার পর এবার আরও এক বড় ধাক্কা খেতে চলেছে টিম ইন্ডিয়া! শোনা যাচ্ছে, লঙ্কান সিরিজ থেকে বাদ পড়তে পারেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। আর সেটা হলে বিরাট ক্ষতি হবে ভারতের!
বড় ক্ষতি হতে চলেছে টিম ইন্ডিয়ার!
শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে খুব পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামানো যাবে না ওয়াশিংটন সুন্দরকে। দ্বিতীয় টেস্টে খেলোয়াড়ের ম্যাচে উপস্থিতি নির্ভর করছে ফিটনেসের উপর। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কার বিরুদ্ধে হয়তো গোটা সিরিজে পাওয়া যাবে না ওয়াশিংটনকে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানাচ্ছে, ওয়াশিংটন সুন্দরের ফিটনেস নিয়ে আপাতত ধন্দে রয়েছেন ভারতীয় দলের মেডিকেল টিম। তাঁকে দ্বিতীয় টেস্টে খেলানো যাবে কিনা সেটা আপাতত লাখ টাকার প্রশ্ন। শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত খেলোয়াড়ের শারীরিক পরিস্থিতি যা তাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি! পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম বলেই মনে করছেন মেডিকেল টিমের সদস্যরা! যদিও এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
অবশ্যই পড়ুন: রাতে নেশা করে মুখ্যমন্ত্রীকে টুইট করেছিলেন ঋষভ পন্থ! প্রশ্ন জনতার
শেষ পর্যন্ত চোট সমস্যার কারণে ওয়াশিংটন সুন্দরও যদি জাতীয় দল থেকে বাদ পড়েন সেক্ষেত্রে সেটা টিম ইন্ডিয়ার জন্য বড় ক্ষতির কারণ হবে তা বলাই যায়। যদিও ওয়াশিংটন সুন্দরের চোটের কথা মাথায় রেখে বিকল্প অলরাউন্ডার হিসেবে ভারতীয় দলে রাখা হয়েছে সারাংশ জৈনকে। ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই পারদর্শী এই প্লেয়ার সুন্দরের বিকল্প হিসেবে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেন।










