বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরিস্থিতি কঠিন হলেও শেষ পর্যন্ত প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ভারত (Team India)। নিউজিল্যান্ডের সামনে টিম ইন্ডিয়াকে হারানোর সুযোগ থাকলেও তাতে জল ঢেলেছেন ভারতীয়রা। তবে শেষ মুহূর্তে একজনের লড়াই জাতীয় দলের জয় নিশ্চিত করেছে, আর তিনি হলেন তরুণ ক্রিকেটার নমন ধীর (Naman Dhir)। সম্প্রতি টিম ইন্ডিয়ায় জায়গা পেতেই ব্যাটে-বলে নিজেকে বারবার প্রমাণ করছেন তিনি। কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও অপরাজিত থেকে ভারতকে জিতিয়ে মান রক্ষা করলেন নমন।
নিউজিল্যান্ডের সামনে সম্মান বাঁচালেন নমন
বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে 225 রান তুলেছিল নিউজিল্যান্ড। এদিন গ্লেন ফিলিপস একাই অপরাজিত থেকে 82 রান করেছিলেন। সেই সূত্রেই ভারতের সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে পেরেছিল কিউইরা। পরবর্তীতে ভারতীয় দল ইনিংস শুরু করলে প্রথমদিকে ঠিকঠাক থাকলেও মাঝপথে বারবার ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসনের 67 রানের পর 42 রানের ইনিংস খেলতে পেরেছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। মাঝে অভিষেক শর্মা, তিলক বর্মারা সেভাবে কিছুই করতে পারেননি।
এদিন, দলের একেবারে কঠিন সময়ে মাঠে নেমে হাল ধরেছিলেন নমন। ব্যাট হাতে নিউজিল্যান্ডের বোলারদের উপর তান্ডব চালিয়েছিলেন তিনি। মাত্র 15 বলে 5টি চার ও 2টি ছয় সহযোগে 42 রানের অপরাজিত ইনিংস খেলার সাথে সাথে ভারতকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন এই খেলোয়াড়। ঠিক সে কারণেই ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, আজ নমন ধীর না থাকলে নিউজিল্যান্ডের সামনে বোধহয় জেতা হতো না ভারতের। হতো না মান রক্ষাও।
আরও পড়ুন: সৌদি আরবে এক ভারতীয়র প্রাণ নিল হুথিরা, ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আরও এক
উল্লেখ্য, এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটিতেও জায়গা পাননি বৈভব সূর্যবংশী। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও যে পাবেন না তা বোঝা গিয়েছিল আগেই। অধিনায়ক আইয়ার জানিয়ে দিয়েছিলেন, সঞ্জু এবং অভিষেক দুই অভিজ্ঞ ব্যাটসম্যান যেহেতু ধারাবাহিকভাবে রান করছেন ফলে আপাতত অপেক্ষা করতে হবে বৈভবকে।










