বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার বল হাতেও তাণ্ডব চালাবেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)? চলতি জিম্বাবুয়ে সিরিজের (India Vs Zimbabwe) প্রথম ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে ভারত। আজ অর্থাৎ 25 জুলাই, সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেও নজর থাকবে বৈভব সূর্যবংশীর উপর। আসলে প্রথম ম্যাচে বৈভব একাই দুরন্ত হাফ সেঞ্চুরি করে ভারতীয় দলের জয়ের রাস্তা সাফ করে দিয়েছিলেন। এবার ব্যাটিংয়ের পাশাপাশি কি বোলিংও করতে দেখা যাবে বিহারের কিশোরকে? মুখ খুললেন টিম ইন্ডিয়ার ভারপ্রাপ্ত বোলিং কোচ।
টিম ইন্ডিয়ার হয়ে বলও করবেন বৈভব সূর্যবংশী?
গত ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছিলেন বৈভব। সেই সুবাদেই এই খেলোয়াড়ের উপর অগাধ ভরসা রয়েছে টিম ইন্ডিয়ার সমর্থকদের। অনেকেই আশা করছেন, দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠবেন তিনি। এমতাবস্থায়, শনিবারের ম্যাচের আগে বৈভবকে বল হাতে অনুশীলন করতে দেখা গিয়েছে। আর তারপরেই প্রশ্ন উঠছে তাহলে কি এবার টিম ইন্ডিয়ার হয়ে বলও করবেন বৈভব?
এ প্রসঙ্গে মুখ খুলে ভারতীয় দলের ভারপ্রাপ্ত বোলিং কোচ সুনীল জোশী জানিয়েছেন, “বৈভব সূর্যবংশী ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করছেন। আমরা যখনই সুযোগ পাবো সেন্টার অফ এক্সিলেন্সে আমি ওর বোলিং নিয়ে কাজ করব। আমরা তাঁকে ঠিকঠাক বোলিং করতে দেখলে অবশ্যই সেদিকে মনোযোগ দেব।” এক কথায় বলাই যায়, ভবিষ্যতে বৈভবের বোলিং নিয়ে কাজ করতে চাইছে টিম ইন্ডিয়া। তাঁকে বল হাতেও পারদর্শী করতে চাইছে ম্যানেজমেন্ট।
অবশ্যই পড়ুন: ফুটবল ভক্তদের জন্য চরম সুখবর, কলকাতায় খেলতে আসছে ব্রাজিল! কবে?
এদিন বৈভব প্রসঙ্গে কথা বলতে গিয়ে টিম ইন্ডিয়ার ভারপ্রাপ্ত বোলিং কোচ আরও বলেন, “বৈভবের এখন উচিত নিজের ব্যাটিংয়ে বেশি করে মনোযোগ দেওয়া। ও দুর্দান্ত ছন্দে রয়েছে। আমি সবচেয়ে বেশি খুশি হব যদি ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখতে পারে। মজার বিষয় ও এই মাঠেই অনূর্ধ্ব 19 বিশ্বকাপে দাপুটে ব্যাটিং করেছিল। জিম্বাবুয়ের বিরুদ্ধেও এই মাঠেই খেলছে।”










