বিক্রম ব্যানার্জী, কলকাতা: জোর কদমে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। এবছর ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই নিজেদের ক্ষমতা প্রদর্শন করছেন তরুণ প্লেয়াররা। বৈভব সূর্যবংশী থেকে শুরু করে প্রিয়াংশ আর্য। প্রত্যেকেই ভাল ছন্দে রয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে 5 জন তরুণ মুখকে বেছে নিতে পারে টিম ইন্ডিয়ার (Team India) নির্বাচন কমিটি। সেই তালিকায় বৈভব সূর্যবংশীর পাশাপাশি রয়েছে একাধিক পরিচিত মুখ।
IPL থেকে টিম ইন্ডিয়ায় সুযোগ পাবেন এই 5 প্লেয়ার?
বৈভব সূর্যবংশী
গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করে সকলের নজরে এসেছিলেন বৈভব। বিহারের এই খুদে তারকার ভয়ডরহীন ক্রিকেট অবাক করে তাবড় তাবড় প্লেয়ারদের। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে একেবারে ঝড় তুলছেন তিনি। কয়েকটি সূত্র বলছে, আসন্ন আয়ারল্যান্ড সিরিজের ভারতীয় টি-টোয়েন্টি দলের সুযোগ পেতে পারেন বিহারের ভূমিপুত্র।
প্রিয়াংশ আর্য
এ বছর পাঞ্জাব কিংসের হয়ে বারবার ব্যাট হাতে দাপট দেখিয়েছেন 24 বছরের প্রিয়াংশ আর্য। ক্রিকেট মহলের অনেকেই বলছেন, বৈভব সূর্যবংশীর থেকেও বেশি বিধ্বংসী এই ব্যাটসম্যান। হয়তো সে কারণেই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয়ে সোজা বড়দের টিম ইন্ডিয়ায় জায়গা পেতে পারেন এই প্লেয়ার।
রজত পাতিদার
গতবছর রজত পাতিদারের হাত ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ট্রফি ঘরে তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ বছরও সেরা ছন্দে রয়েছে বিরাট কোহলির দল। এই মুহূর্তে 4টি ম্যাচে জয় এবং দুটি পরাজয় নিয়ে 8 পয়েন্টে তালিকার তিন নম্বর রয়েছে RCB। অনেকেই বলছেন, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফের RCB কে চ্যাম্পিয়ন অথবা ফাইনালে তুলতে পারলেই টিম ইন্ডিয়ায় জায়গা পাবেন রজত।
অবশ্যই পড়ুন: PSL খেলতে পাকিস্তানে যেতে পারবেন না মুস্তাফিজুর রহমান! বড় সিদ্ধান্ত বাংলাদেশের
প্রিন্স যাদব
লখনউ সুপার জায়ান্টসের দাপুটে পেসার প্রিন্স যাদব এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একের পর এক উইকেট তুলছেন। বল হাতে প্রায় সব সময়ই দুর্দান্ত ছন্দে থাকেন এই খেলোয়াড়। ক্রিকেট মহলের কেউ কেউ মনে করছেন, এ বছর IPL এ উইকেটে নিজের ঝুলি ভরতে পারলে টিম ইন্ডিয়ায় জায়গা পাকা করে ফেলবেন প্রিন্স।
অংশুল কম্বোজ
চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ পেসার আংশুল কম্বোজ এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছেন। ম্যাচে দল চেন্নাইয়ের হয়ে কমবেশি প্রতিবার অবদান রাখছেন এই ভারতীয়। কয়েকটি সূত্র দাবি করছে, টিম ইন্ডিয়ায় একজন গুরুত্বপূর্ণ পেসার হিসেবে এই প্লেয়ারের জায়গা একপ্রকার নিশ্চিত।










