IPL 2027-এ দেখা যাবে না এই ৩ ভারতীয় প্লেয়ারকে, একজন ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক

Published:

IPL 2027 Ajinkya Rahane

কৌশিক দত্ত, কলকাতাঃ আর কয়েকমাস পরেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2027)। তবে আসন্ন আইপিএলে অনেক তারকা প্লেয়ারের অভাব অনুভব হবে। একদা সেই তারকা প্লেয়াররা টিম ইন্ডিয়া ও আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ কাঁপিয়েছেন। একজন তো আবার টিম ইন্ডিয়া ও আইপিএলের নামি দলের অধিনায়কও ছিলেন। কিন্তু কয়েকমাস আগেই তিনি সব ধরনের ক্রিকেট ফরম্যাট থেকে অবসর ঘোষণা করায়, তাঁকে আর মাঠে ব্যাট হাতে অথবা দলের ব্যাটন হাতে দেখা যাবে না।

২০২৭-র আইপিলে দেখা যাবে না অজিঙ্কা রাহানেকে!

টিম ইন্ডিয়ার তারকা প্লেয়ার অজিঙ্কা রাহানে এ বছরের ৩০ জুলাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেছেন। বলে দিই, রাহানে ২০২৬ এর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন। যদিও তার নেতৃত্বে KKR তেমন কোনও ছাপ ফেলতে পারেনি।

মোহিত শর্মা

এছাড়াও ভারতীয় জোরে বোলার মোহিত শর্মার নামও এই তালিকায় যুক্ত আছে। তাঁকেও ২০২৭-র আইপিএলে আর খেলতে দেখা যাবে না। ডেথ ওভারে বুদ্ধিমত্তার সাথে বোলিং করার জন্য বিখ্যাত ছিলেন মোহিত শর্মা। ২০২৫ সালে তিনি সব ধরনের ক্রিকেট ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন। ২০২৫ সালে গুজরাট টাইটান্সের হয়ে দিল্লির বিরুদ্ধে নিজের শেষ আইপিএল ম্যাচ খেলেছিলেন মোহিত।

আরও পড়ুনঃ ১০০ বছর পর দত্তপুকুরে ফিরল দুর্গাপুজো, সম্প্রীতির নয়া বার্তা দিলেন কাশেম আলী

অমিত মিশ্রা

এছাড়াও আইপিএলের অভিজ্ঞ বোলারদের মধ্যে নাম থাকা অমিত মিশ্রাও ২০২৭-র সিজনে খেলবেন না। আইপিএলে হ্যাটট্রিক করা বোলারদের মধ্যে অন্যতম অমিত মিশ্রা একসময় বল হাতে ব্যাটারদের ত্রাস ছিলেন। দিল্লি ক্যাপিটলস, লখনউ সুপার জায়ান্টস-সহ বেশ কয়েকটি দলের হয়েই খেলেছেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তনী। ২০২৪ সালে তাঁকে শেষবার আইপিএলে মাঠে নামতে দেখা গিয়েছিল। তাই আশা করা হচ্ছে যে, এবারেও তাঁকে আর খেলতে দেখা যাবে না।

google button