শুধুই ব্যর্থতা, চাকরি যাচ্ছে KKR-র প্রধান কোচ নায়ারের? প্রকাশ্যে বিকল্প নাম

Published:

Update on Kolkata Knight Riders

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমাগত ব্যর্থতা। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার 8 নম্বরে থেকে যাত্রা শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবার যে অবস্থা আরও খারাপ। যে কারণে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে সরিয়ে অভিষেক নায়ারে ভরসা রেখেছিল শাহরুখ খানের দল, সেই নায়ার এবছর কলকাতাকে একেবারে ডুবিয়ে দিচ্ছেন বলে অভিযোগ। আর এমনিতেও বিগত ম্যাচগুলিতে কলকাতার অবস্থা দেখে সেটা একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে। 5 ম্যাচে হার নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে KKR। প্রশ্ন উঠছে, এবার কি চাকরি যাবে প্রধান কোচ অভিষেকের?

চাকরি যাচ্ছে অভিষেক নায়ারের?

একের পর এক ম্যাচে পরাজয় নিয়ে একেবারে হাপিয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব কিংসের ম্যাচে বৃষ্টি হওয়ায় ভাগ্যক্রমে এক পয়েন্ট পেয়েছিল কলকাতা। অন্যথায় এই ম্যাচেও হারতে হতো। বলা যেতে পারে একটানা 6 ম্যাচে জয়হীন শাহরুখ খানের দল। আর এই ব্যর্থতার দায় যেমন চাপানো হচ্ছে অধিনায়ক রাহানের উপর, তেমনই পার পাচ্ছেন না প্রধান কোচ নায়ারও।

গতকাল অর্থাৎ শুক্রবার গুজরাতের কাছে হারের পর ম্যাচ শেষে মাঠেই মুখে একরাশ বিরক্তি নিয়ে অধিনায়ক রাহানের সাথে কথা বলতে দেখা গিয়েছিল নায়ারকে। যা দেখে বোঝা যায় দলের এমন ব্যর্থতায় একেবারেই খুশি নন তিনি। এরই মাঝে নাইট কোচের চাকরি হারানোর জল্পনা উসকে দিলেন প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। শুক্রবার ম্যাচ চলাকালীন নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে পিটারসন লেখেন, “ব্রেন্ডন ম্যাকালামই আসন্ন মরসুমে কলকাতা নাইট রাইডার্সের কোচ হবেন। এই ট্যুইটটা বুক মার্ক করে রাখুন।’

প্রাক্তন ক্রিকেটারের এমন পোস্টের পরই জল্পনা বেড়েছে এবার বোধহয় IPL চলাকালীনই চাকরি যেতে পারে নায়ারের। কারণ যে ভাবে তাঁর দেখানো পথে হেটে কলকাতাকে হারতে হচ্ছে তাতে বোধহয় এমন ব্যর্থতা আর বেশিদিন সহ্য করবেন না কর্ণধার শাহরুখ খান। অন্যদিকে ম্যাকালাম KKR এর পুরনো দিনের সঙ্গী। 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই দলের হয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছিলেন তিনি। পরবর্তীতে 2012 ও 2013 সিজনে ফের কলকাতায় পা রাখেন তিনি।

 

অবশ্যই পড়ুন: বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতার খেতাব পেলেন নরেন্দ্র মোদী, ধারে কাছে নেই ট্রাম্প

একজন প্লেয়ার হিসেবে কলকাতাকে বহু যুদ্ধ জেতানোর পাশাপাশি একজন দক্ষ কোচ হিসেবেও শাহরুখ খানের দলকে সাফল্য এনে দিয়েছিলেন তিনি। কমবেশি সকলেই জানবেন 2020-2021 মরসুমে কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ ছিলেন ম্যাকালাম। সে বছর দলকে ট্রফি দিতে না পারলেও ফাইনালে তুলেছিলেন তিনি। যদিও বর্তমানে ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ম্যাকালাম। 2027 সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত এই প্লেয়ারের সাথে চুক্তি রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের।