বিক্রম ব্যানার্জী, কলকাতা: মন ভাঙতে পারে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা এই খুদে প্লেয়ারকে নিয়ে আশার পাহাড় ভারতীয় ভক্তদের। বিশেষ করে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের মধ্যেও বৈভবকে নিয়ে একটা আলাদা উন্মাদনা রয়েছে। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে কৃষ্ণ মাচারি শ্রীকান্তরা মনে করেন বৈভব লাল বলের ক্রিকেটে (Test Cricket) ভারতের ভবিষ্যৎ মুখ হয়ে উঠতে পারেন। তবে সূত্র মারফত যা খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সিদ্ধান্তে যথেষ্ট হতাশ হতে পারেনি বিহারের ভূমিপুত্র।
BCCI-র সিদ্ধান্তে মন ভাঙতে পারে বৈভবের!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে উত্থান হওয়ার পর সদ্য ভারতের সিনিয়র দলে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক করেই জিম্বাবুয়ে সিরিজে ঝড় তুলেছিলেন তিনি। সেই সূত্রেই আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলে সুযোগ পেয়েছেন এই ক্রিকেটার। সামনে রয়েছে এশিয়ান গেমস। সেখানেও খেলবেন বৈভব। তাছাড়াও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড সিরিজেও খেলার সম্ভাবনা রয়েছে এই প্লেয়ারের।
এদিকে বর্তমানে দিলীপ ট্রফিতে খেলছেন বৈভব। পূর্বাঞ্চল দলের হয়ে দিলীপ ট্রফির ফাইনালের প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে 44 রান করে আউট হয়েছেন সূর্যবংশী। এই দিলীপ ট্রফি দিয়েই লাল বলের ক্রিকেটে আধিপত্য বিস্তারের আশায় বিহারের কিশোর। তবে PTI এর একটি রিপোর্ট দাবি করছে, লাল বলের ক্রিকেটে ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকল্পনায় এখনই নেই সূর্যবংশী। অর্থাৎ এখনই ভারতের টেস্ট দলে সুযোগ মিলছে না 15 বছর বয়সী উদীয়মান তারকার।
আরও পড়ুন: “এশিয়া কাপে আমরাই সেরা” ভারতের কাছে বাজেভাবে হেরেও দাবি পাকিস্তানের
এদিকে সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, “ভারতীয় ক্রিকেট বোর্ড বৈভব সহ অন্যান্য তরুণ প্লেয়ারদের পারফরমেন্স খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বৈভবের মতো প্রতিভাবান প্লেয়ারদের আমাদের প্রয়োজন। মাত্র 15 বছর বয়সে বৈভব আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ছাপ রেখেছে। এটা বোর্ডের জন্য গর্বের। আমরা বৈভবকে সব রকম সহায়তা করতে প্রস্তুত, যাতে সে ও তাঁর বয়সী তরুণরা সচিন তেন্ডুলকরের মতো দীর্ঘ সময় ভারতীয় ক্রিকেটের সেবা করতে পারেন।” তবে বোর্ডের তরফে এমন মন্তব্যের পরেও শোনা যাচ্ছে এখনই টেস্টে ভারতীয় সিনিয়র দলে বৈভবকে নেওয়ার পরিকল্পনাই নেই BCCI এর।










