ব্যাট করার সুযোগ ছিল ভারতের, তাও কেন ড্র হল শ্রীলঙ্কা টেস্ট?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম টেস্ট জিতলেও শ্রীলঙ্কার (India Vs Sri Lanka Test) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয় নিশ্চিত করতে পারেনি ভারতীয় দল (Team India)। যার জেরে শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে দ্বিতীয় টেস্ট জিততে না পারলেও গোটা সিরিজে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এখন প্রশ্ন থেকে যায়, ঠিক কোন কারণে দ্বিতীয় টেস্ট ড্র হয়ে গেল? কেন দ্বিতীয় টেস্টে জিততে পারল না ভারতীয় ক্রিকেট দল? নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। দেখে নিন একনজরে।

কেন ড্র হল দ্বিতীয় টেস্ট?

দ্বিতীয় টেস্ট শুরু হতেই প্রথমে ব্যাট করতে নেমে 503 রান তুলেছিল টিম ইন্ডিয়া। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে 290 রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা বাহিনী। যার কারণে শেষ মুহূর্তে ভারতের ফলো অনের চাপের মুখে পড়েছিল লঙ্কান বাহিনী। আর সেই সূত্র ধরেই দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নেমে 429 রানে 9 উইকেট হারিয়ে ম্যাচে মমতা ফিরিয়ে আনে শ্রীলঙ্কা। এক কথায়, নিশ্চিত পরাজয়ের মুখ থেকে অল্পের জন্য ফিরে এসেছে লঙ্কান দল।

এখন প্রশ্ন, কেন ড্র হল এই ম্যাচ? এদিন নিশ্চিত পরাজয়ের মুখ থেকে শ্রীলঙ্কার ম্যাচ ড্র করে দিয়েছিলেন লঙ্কান ব্যাটসম্যানরা। বিশেষ করে সোনাল দিনুশার 133 রানের দুর্ধর্ষ ইনিংস এবং পাসিন্দু সুরিয়াবন্দরার 92 রানের ইনিংসের দৌলতে সহজে ভারতকে আটকে দিয়েছিল লঙ্কান বাহিনী। তবে যদি ম্যাচের হিসেবে আসা যায় সে ক্ষেত্রে, ভারত যেহেতু প্রথম ইনিংসে 503 রান করেছিল এবং পরবর্তীতে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 290 রানে অলআউট হয়ে যায়, ফলে সেই সময় ভারত লিড হয়েছিল 213 রানে।

আরও পড়ুন: ট্রেনে করতেন ডেলি প্যাসেঞ্জারি, টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন দুর্গাপুরের ছেলে অভিপ্রায়

সহজ করে বলতে গেলে, 213 রানে লিড পাওয়ার পর শ্রীলঙ্কাকে ফলো অন করতে বাধ্য করায় ভারত। অর্থাৎ প্রথম ইনিংস খেলার পর আবার ব্যাট করতে পাঠানো হয় প্রতিপক্ষ দলটিকে। পরবর্তীতে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের সঙ্ঘবদ্ধ লড়াইয়ে 429 রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। কাজেই 216 রানে এগিয়ে গিয়েছিল ভারতীয় দলের প্রতিপক্ষ। তবে শেষ দিনে হাতে পর্যাপ্ত সময় না থাকায় ভারত ব্যাট হাতে ইনিংস শুরু করতে পারেনি। ফলে ড্র হয়ে যায় ম্যাচ।

আরও Cricket India Sri Lanka