বন্ধ হল Airtel-এর ৪ জনপ্রিয় প্রিপেইড রিচার্জ প্ল্যান, খরচ বাড়লো গ্রাহকদের

Published:

Bharti Airtel Prepaid Plan

অনন্যা সরকার, কলকাতা: ভারতী এয়ারটেল (Bharti Airtel) গ্রাহকদের দিল বড় ঝটকা। দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটি সারা ভারতজুড়ে তাদের চারটি সবচেয়ে জনপ্রিয় প্রিপেইড রিচার্জ প্ল্যান (Airtel Prepaid Plan) বন্ধ করে দিয়েছে। এগুলির মধ্যে রয়েছে – ২৯৯, ৫৭৯, ৬১৯ এবং ৬৪৯ টাকার প্ল্যানগুলি। বর্তমানে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং এয়ারটেল অ্যাপে এই জনপ্রিয় ডেইলি-ডেটা এবং মিড-টার্ম ভ্যালিডিটির প্ল্যানগুলো আর দেখা যাচ্ছে না। এক সুপরিচিত টিপস্টার জানাচ্ছেন, বুধবার, ১২ আগস্ট থেকেই দেশজুড়ে এই চারটি প্ল্যান বন্ধ করে দিয়েছে এয়ারটেল। 

জনপ্রিয় প্ল্যানগুলি বন্ধ করার পিছনে কারণ কী?

টেলিকম কোম্পানিগুলো মূলত তাদের ব্যবহারকারী প্রতি গড় আয় (ARPU) বাড়াতে, ইউজারদের দীর্ঘমেয়াদী প্ল্যানের দিকে ঠেলে দিতে ও নেটওয়ার্ক ট্যারিফ পরিচালনার জন্য তাদের প্ল্যান পোর্টফোলিওতে নানা সময়ে পরিবর্তন আনে। এয়ারটেলের বন্ধ হয়ে দেওয়া এই চারটি প্ল্যানের মেয়াদ ২৮ দিন থেকে ৮৪ দিনের মধ্যে ছিল এবং এগুলোতে প্রতিদিন ১.৫ জিবি থেকে ২ জিবি করে ডেটা পাওয়া যেত। এই প্ল্যানগুলো সরানোর মাধ্যমে এয়ারটেল তাদের প্ল্যান পোর্টফোলিওকে আরও সরল করে তুলতে ও ব্যবহারকারীদের ভিন্ন ডেটা লিমিট বা ডিজিটাল সুবিধাযুক্ত প্ল্যানগুলির দিকে নিয়ে যাওয়ায় চেষ্টায় রয়েছে বলে মনে করা হচ্ছে।

 আরও পড়ুন: Airtel-র সেরা ৫৬ দিনের প্ল্যানে মিলছে 5G ডেটার সাথে আনলিমিটেড কলিং, দাম কত?

তবে, ২৯৯ টাকার প্ল্যানটি বন্ধ হয়ে যাওয়ার ফলে সেইসব ইউজারদের সরাসরি ক্ষতি হবে, যারা সস্তা হওয়ায় প্রতি মাসে আনলিমিটেড কলিং এবং ডেইলি ডেটার জন্য এটিকেই তাদের প্রথম পছন্দ বানিয়েছিলেন। এছাড়া, ৫৭৯, ৬১৯ এবং ৬৪৯ টাকার মিড-টার্ম প্ল্যানগুলি যারা ব্যবহার করতেন, তাদেরও এবার রিচার্জের বাজেট বাড়াতে হবে। এই পন্থায় কোম্পানি প্ল্যানের দাম না বাড়িয়েও গ্রাহকদের খরচ কিছুটা বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: সরকারি জমির মাটির বিক্রি, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে বড় নির্দেশ দিয়ে দিল আদালত

অন্যদিকে শোনা যাচ্ছে যে, এয়ারটেল সহ অন্যান্য টেলিকম কোম্পানিগুলি শীঘ্রই তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াবে। অর্থাৎ, আবারও যোগাযোগ ও ইন্টারনেটের জন্য খরচ বাড়তে চলেছে ভারতীয়দের। বিভিন্ন রিপোর্ট ইঙ্গিত করছে যে, রিলায়েন্স জিও (Reliance Jio), ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া (Vi) – দেশের তিন প্রধান টেলিকম সংস্থাই আগামী কয়েক মাসের মধ্যে তাদের পোস্টপেইড ও প্রিপেইড ট্যারিফ প্ল্যানের দাম ১২% থেকে ১৫% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে।

আরও Bharti Airtel