সরকারি জমির মাটির বিক্রি, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে বড় নির্দেশ দিয়ে দিল আদালত

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিপদ বেড়েই চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এবার ঘাড়ে নতুন অভিযোগ। বিঘার পর বিঘা সরকারি জমির (Government Land) মাটি কেটে তা বিক্রি করার অভিযোগ উঠেছে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে। অভিযোগে নাম রয়েছে অভিষেক সহ 30 জনের। মুর্শিদাবাদ, হুগলি সহ একাধিক এলাকার সরকারি জমি দখল করে সেখানকার মাটি বিক্রি করার অভিযোগে এবার অভিষেকদের বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ দিল খোদ আদালত।

দায়ের হয়েছে মামলা

2016 কাল থেকে নদীয়ার কালিগঞ্জ সহ হুগলি, মুর্শিদাবাদের মতো বিচ্ছিন্ন এলাকার প্রায় 33 বিঘা সরকারি জমি দখল করে তার মাটি কেটে বিক্রি করার অভিযোগ তুলেছেন কালীগঞ্জ নিবাসী বাপন ঘোষ। গত 15 জুলাই এমন অভিযোগগুলি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 30 জনের বিরুদ্ধে কৃষ্ণনগর দায়রা আদালতে মামলা দায়ের করেন তিনি।

এখানেই শেষ নয়, আদালতে দায়ের করা মামলায় বাপনবাবু অভিযোগ করেছেন, প্রচুর পরিমাণ সরকারি জমির দখল করে সেগুলির মাটি কেটে বিক্রি করে প্রচুর অর্থ আত্মসাৎ করা হয়েছে। শুধু তাই নয়, ওই অঞ্চলগুলির গাছ কেটে ফেলে বন্য সম্পদ এবং সরকারি সম্পত্তি নষ্ট করারও অভিযোগ তুলেছেন কালীগঞ্জের বাসিন্দা। অভিযোগকারী দাবি, এর আগে নানান জায়গায় অভিযোগ জানিয়ে লাভ হয়নি। তবে রাজ্যে পালাবদলের পর অবশেষে আদালতে মামলা দায়ের করতে পারলেন তিনি।

অবশ্যই পড়ুন: টেস্টের প্রথম দিনই ১৯৮ রানে অলআউট, বাংলাদেশের সামনে বিপর্যস্ত অস্ট্রেলিয়া

গতকাল অর্থাৎ বুধবার, কৃষ্ণনগর দায়রা আদালতের বিচারপতি তরুণ কুমার মণ্ডল অভিযোগকারী সমস্ত অভিযোগ শোনার পর পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। আর তাতেই নতুন করে বিপাকে পড়েছেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, অভিষেক সহ অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে কালিগঞ্জের তৃণমূল বিধায়ক আলিফা আহমেদ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার।