15 হাজার টাকার নিচে 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi

Published:

Mivi One 5G Smartphone

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার ভারতের বাজারে দেশীয় কোম্পানি Mivi লঞ্চ করছে ধামাকাদার একটি স্মার্টফোন (Smartphone)। হায়দ্রাবাদ ভিত্তিক এই ব্র্যান্ডটি মূলত ইয়ারফোন, স্পিকার বা অন্যান্য অডিও প্রোডাক্টের জন্যই পরিচিত। দীর্ঘ এক দশক ধরে কনজিউমার টেকনোলজি তৈরি, ডিজাইন বা উৎপাদন করার পর এবার স্মার্টফোনের জগতে পা বাড়াতে চলেছে তারা। জানা গিয়েছে, আগামী 24 সেপ্টেম্বর তারা লঞ্চ করবে Mivi One 5G। উন্নত প্রসেসর থেকে শুরু করে ক্যামেরা এবং দারুণ ব্যাটারি দেওয়া হবে এই ফোনটিতে। জানুন এর ফিচার।

ভারতের বাজারে লঞ্চ হচ্ছে Mivi One 5G

প্রথমেই জানিয়ে রাখি, এই মডেলটিতে থাকবে স্ন্যাপড্রাগনের 4 Gen 2 চিপসেট, যেটি গেমিং থেকে শুরু করে অন্যান্য ভারী কাজের জন্য সেরা পারফরমেন্স দেবে। পাশাপাশি এখনকার বাজারে যেখানে মেমরির দাম ঊর্ধ্বমুখী, সেখানে বাজেট চিপসেট ব্যবহার করে এই ফোনটিকে মধ্যবিত্তদের বাজেটের মধ্যেই রাখা হচ্ছে। এমনকি জানলে অবাক হবেন, দাম কম হলেও এই মডেলটি চলবে অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমের উপর বেস করে। সঙ্গে থাকবে সর্বোচ্চ 6GB RAM।

যদিও এই মডেলটির ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি বা চার্জিং সংক্রান্ত অন্যান্য ফিচার প্রকাশ্যে আসেনি। তবে এই মডেলটি ফ্লিপকার্টের মাধ্যমেই বিক্রি শুরু হবে, এবং ইতিমধ্যেই “Pretty Powerfull” ট্যাগলাইন দিয়ে এটিকে প্রচার করা শুরু হয়েছে। পাশাপাশি এই ফোনটির লিস্টিং-এ গোলাকার কোণাসহ সবুজ সংস্করণ দেখানো হয়েছে, এবং কোম্পানি জানিয়েছে যে মডেলটি ভারতীয় গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই তৈরি। বিশেষ করে বাজেটের মধ্যে যারা উন্নত স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই মডেল একেবারে সেরার সেরা।

আরও পড়ুন: 10,000mAh ব্যাটারির সাথে 100W চার্জার, দারুণ ফোন আনছে POCO

লিক হওয়া বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এই ফোনটির দাম রাখা হবে মাত্র 15 হাজার টাকা নিচে। যে দামের মধ্যে বর্তমানে 4G মডেল পাওয়া যাচ্ছে, সেখানে দেশীয় কোম্পানি দেবে উন্নত 5G মডেল। এমনকি এই মডেল রেডমি থেকে শুরু করে রিয়েলমি, মটোরোলা সহ অন্যান্য মডেলকে টেক্কা দেবে বলেই দাবি করছেন টেক বিশেষজ্ঞরা। একদিকে 15 হাজার টাকার নিচে দাম, অন্যদিকে উন্নত ফিচারের সমন্বয়ে লঞ্চ হওয়ার আগেই এই মডেলটি বাজারে বেশ নাম কুড়াচ্ছে। এখন শুধু আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করার পালা। কারণ, ওই দিনই মডেলটির অন্যান্য স্পেসিফিকেশন প্রকাশ করা হবে।

আরও Mivi Smartphone