বিশ্বের শক্তিশালী প্রসেসরযুক্ত ফোন লঞ্চ করছে Oppo, কত হবে দাম?

Published:

OPPO Find X10 Ultra

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের বাজারে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনের ট্রেন্ড এবার বদলাতে চলেছে। জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা সংস্থা OPPO তাদের আসন্ন আল্ট্রা ফ্ল্যাগশিপ ফোন OPPO Find X10 Ultra এর জন্য এবার নতুন চিপসেট কৌশল নিয়ে কাজ শুরু করেছে। বর্তমান মডেলের থেকে আলাদা পথে হেঁটে আসন্ন এই মডেলে কোয়ালকমের পাশাপাশি মিডিয়াটেকের প্রসেসরের ওপরেও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে খবর।

সবচেয়ে উন্নত প্রসেসর ব্যবহার করছে OPPO

চিনা টিপস্টার স্মার্ট পিকাচোর দাবি অনুযায়ী, OPPO বর্তমানে মিডিয়াটেকের আসন্ন Dimensity 9600 Pro প্রসেসরযুক্ত একটি Find X10 Ultra ভেরিয়েন্টের পরীক্ষা করছে। এই প্রসেসরের সঙ্গে কাস্টমাইজ ইমেজিং অ্যালগরিদম যুক্ত করা হচ্ছে, যা মূলত সংস্থার নিজস্ব লুমো ট্রু ইমেজ ইঞ্জিনের জন্যই তৈরি করা। কিন্তু এর পাশাপাশি কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত সংস্করণ ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলে কোয়ালকম ভেরিয়েন্ট বাজারে আসার সম্ভাবনা বেশি।

তবে লিক হওয়া তথ্য অনুযায়ী, এই ফোনে দারুণ কিছু ক্যামেরা এবং হার্ডওয়্যার আপডেট থাকতে পারে। ফোনটিতে 1/1.12 ইঞ্চি সেন্সর এবং LOFIC প্রযুক্তিযুক্ত একটি 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে, যা অতিরিক্ত আলো এবং ছায়ায় নিখুঁত ডিটেইল ধরে রাখতে সাহায্য করবে। এর পাশাপাশি 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যালিফোটো ক্যামেরা, 10x অপটিক্যাল জুমসহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স এবং 200 মেগাপিক্সেল স্যামসাং HP5 আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সেলফির জন্য এতে 100 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে বলে খবর।

আরও পড়ুন: ১৪৭ টাকায় আনলিমিটেড, Airtel ও VI-কে টেক্কা দিতে সস্তায় ভয়েস অনলি রিচার্জ আনল Jio

ডিসপ্লে এবং ব্যাটারির দিক থেকেও এই ফোনটি হতে চলেছে অত্যন্ত শক্তিশালী। বেশ কয়েকটি তথ্য অনুযায়ী, এতে 6.89 ইঞ্চির একটি 2K BOE ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট হবে 144Hz। এদিকে ফোনটিতে বিশাল 8500mAh একটি ব্যাটারি দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এই মডেল কবে লঞ্চ হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলে 2026-র প্রথমার্ধে চিনে এই মডেল লঞ্চ হতে পারে। কিন্তু এটি ব্যয়বহুল মডেল হিসেবে বাজারে আসবে বলে দাবি বিশেষজ্ঞদের।

google button