সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের স্মার্টফোন বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য জনপ্রিয় নোট সিরিজের ফোনে আকর্ষণীয় ডিসকাউন্ট ঘোষণা করে দিল এবার শাওমি। হ্যাঁ, যারা গতির সঙ্গে আপস করতে চান না বা বাজেটার মধ্যে ধামাকাদার ফোন খুঁজছেন, তাদের জন্য Redmi Note 13 5G হতে পারে দারুণ বিকল্প। কারণ, এটি এখন বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে। অনলাইন শপিং সাইট ফ্লিপকার্ট এবং ক্রোমাতে ফোনটির দাম এখন সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে।
দারুণ ডিসপ্লে ও পারফরম্যান্স
জানিয়ে রাখি, এই ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির একটি FHD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1000 নিটস পর্যন্ত। ফলে দিনের আলোতে ব্যবহার করতেও কোনও রকম সমস্যা হবে না। আর পারফরম্যান্সের জন্য এতে 6 ন্যানোমিটারের MediaTek Dimensity 6080 চিপসেট ব্যবহার করা হচ্ছে। এছাড়া মাল্টিটাস্কিং এর এর জন্য 12GB পর্যন্ত RAM এর সুবিধা রয়েছে।
ক্যামেরাতে দারুণ চমক
ফটোগ্রাফি প্রেমিদের জন্য এই ফোনটিতে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা দেওয়া রয়েছে, যা সাধারণ ছবিকে দারুণ বানিয়ে দেয়। আর কম আলোতে ভালো ছবির জন্য বিশেষ নাইট মোডও রয়েছে। পাশাপাশি সেলফি তোলার জন্য সামনের দিকে 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে, যা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা কনটেন্ট ক্রিকেটরদের জন্য দারুণ বিকল্প।
ব্যাটারি নিয়ে আপস নেই
সারাদিন যারা ফোন ব্যবহার করেন, তাদের জন্য ফোনটিতে 5000mAh এর শক্তিশালী ব্যাটারি দেওয়া রয়েছে, যার সঙ্গে আবার 33 ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট করবে। এর পাশাপাশি জল এবং ধুলোবালি থেকে সুরক্ষা দেওয়ার জন্য ফোনটিতে IP54 রেটিং রয়েছে। আর উন্নত কানেক্টিভিটির জন্য এতে 5G নেটওয়ার্কের পাশাপাশি ব্লুটুথ 5.3 এর সুবিধা রয়েছে।
আরও পড়ুন: ৩০ বছর আগে শিশু খুন! পালিয়ে পরিচয় বদল, গ্রেফতার এক্স-মুসলিম ইউটিউবার সেলিম
কত টাকা ছাড় দেওয়া হচ্ছে?
উল্লেখ্য, Redmi Note 13 5G ফোনটির আসল দাম 20,999 টাকা। তবে বর্তমানে ক্রোমাতে 14,699 টাকায় ফোনটি পাওয়া যাচ্ছে। আর ফ্লিপকার্টে মাত্র 14,500 টাকার আশেপাশে ফোনটি মিলছে। অর্থাৎ, এই অফারে আপনি 6000 টাকা সরাসরি সাশ্রয় করতে পারবেন।










