সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৩ অক্টোবর, শুক্রবার। রেশনে ডাল-তেল- সোয়াবিন, বৃদ্ধাকে যৌন হেনস্থা, রাজ্যে নতুন এসি বাস….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) দুর্গাপুজোয় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
চোরবাগানে পদপিষ্ঠের ঘটনার পর বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের। পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্সের অভাবের অভিযোগের পর বড় ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী বছর থেকে দুর্গাপুজোয় রাজ্যের স্বাস্থ্যকর্মীদের টানা ছুটি বাতিল করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, স্বাধীনতার পর থেকে চলে আসার রীতি বদলে এবার ষষ্ঠী থেকে কোজাগরী লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে কর্মীরা ছুটি পাবেন না। আগামী বছর থেকে সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুজো রোস্টার তৈরি হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) রেশনে ডাল, তেল, সোয়াবিন দেওয়ার ঘোষণা
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখন থেকে রেশন ব্যবস্থার মাধ্যমে চাল এবং গমের পাশাপাশি ঝাড়গ্রামের উপজাতি জনগোষ্ঠী লোধা এবং শবরদের ডাল, তেল এবং সোয়াবিন দেওয়া হবে। ঝাড়গ্রামের জঙ্গলমহলে এক জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিশেষ পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণের নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। জঙ্গলমহলের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পরিশ্রুত পানীয় জল আর পাকা বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) ঋতব্রতদের বিধায়ক পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে শোভনদেব
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী বিধায়কদের পদ খারিজের দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মমতা তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। এর আগে কলকাতা হাইকোর্ট এই মামলায় হস্তক্ষেপ করতে অস্বীকার করেছিল। সেই কারণেই তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। ফিরহাদ হাকিম এবং ঋতব্রত সহ মোট ১০ জন বিধায়কের পদ খারিজের আবেদন জানানো হলেও বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু তিন মাসের সময়সীমার মধ্যে কোনও সিদ্ধান্ত না নেওয়ার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি স্পিকারের বিরুদ্ধে করা হয়েছে মামলা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
দিল্লির পর এবার মুম্বাইতে হুমকি মেইল ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মুম্বাইয়ের মেয়রের কাছে আসা একটি ইমেইলে বলিউড তারকা অমিতাভ বচ্চনের জুহুর বাড়ি উড়িয়ে দেওয়ার এবং আগামী ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্সে গায়ক দিলজিতের কনসার্টে হামলার হুমকি দেওয়া হয়েছে। এমনকি এরাকে দিলজিতের দিল্লির কনসার্ট এবং একাধিক স্কুলে বোমা হামলার হুমকি পাঠানো হয়েছিল বলেও খবর। এই ঘটনার পর মুম্বাইজুড়ে কড়া সতর্কতা এবং হাই এলার্ট জারি করেছে নিরাপত্তা সংস্থাগুলি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) দুর্গাপুজোয় রেকর্ড মদ বিক্রি
চলতি দুর্গাপুজোয় কোচবিহারে মদের বিক্রি নতুন রেকর্ড গড়ে ফেলল। সরকারি লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলি থেকে এবার ২৪ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে বলে খবর। এটি গত বছরের তুলনায় প্রায় ৬৪ লক্ষ টাকা বেশি। অষ্টমীর পুজোয় মদের দোকান বন্ধ থাকা সত্ত্বেও কোচবিহার সদরে বিক্রির পরিমাণ ছিল সবচেয়ে বেশি এবং এর মধ্যে বাংলা মদ বিক্রির পরিমাণ ছিল সবথেকে বেশি। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতেও পুজোর দিনগুলোতে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত আনুমানিক ৫২ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) সিজেপি থেকে সরে দাঁড়ালেন জনপ্রিয় নেতা
তামিলনাড়ুর বিজেপির প্রাক্তন সভাপতি এবং আইপিএস কর্মকর্তা কে আন্নামালাই এবার ককরোচ জনতা পার্টির সঙ্গে নিজের দূরত্ব তৈরি করে ফেললেন। তিনি জানিয়ে দিয়েছেন যে তাঁরা কখনোই বিজেপিকে সমর্থন করেননি এবং উভয় পক্ষের রাজনৈতিক মতাদর্শ আলাদা। এর আগে নেহা বোরার পর আন্নামালাইয়ের এই ইউটার্ন যে সিজেপির জন্য বিরাট ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। চলতি বছরের জুন মাসে তিনি বিজেপির থেকে পদত্যাগ করেছিলেন এবং সাম্প্রতিক সময়ে সিজেপির বিভিন্ন ইস্যুতে মন্তব্য করতেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) চোরবাগান কাণ্ডে গ্রেফতার ঘোষক কালিয়া
চোরবাগান পদপিষ্ঠের ঘটনায় মণ্ডপে আতঙ্ক ছড়ানোর ঘোষণার অভিযোগে এবার আরও এক ঘোষক কুশল মজুমদার ওরফে কালিয়া গিরিশ পার্ক থানায় আত্মসমর্পণ করলেন। এর আগে গত বৃহস্পতিবার অন্য এক ঘোষক তথা পুজো কমিটির কোষাধ্যক্ষ সেন্টুকে নদীয়া থেকে গ্রেফতার করেছিল পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে রেখে সিট এবং লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম এই দুজনকে চিহ্নিত করেছে। সপ্তমীর সন্ধ্যায় “মণ্ডপ ভেঙে যাচ্ছে” এই ভুয়ো আতঙ্কের ঘোষণায় তাঁদের ভূমিকা রয়েছে বলেই খবর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) কিষাণ সম্মান নিধির টাকা ঢোকার ঘোষণা
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২৪তম কিস্তির টাকা আগামী ৩০ অক্টোবর কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। এই প্রকল্পের আওতায় প্রতিটি কিস্তিতে কৃষকরা ২০০০ টাকা করে আর্থিক সহায়তা পান। কিন্তু এই কিস্তির সুবিধা পেতে কৃষকদের ই-কেওয়াইসি, আধার কার্ডের সঠিক তথ্য এবং জমির রেকর্ড যাচাইয়ের মতো বাধ্যতামূলক কাজ সম্পন্ন করতে হবে। নাহলে টাকা পেতে দেরি হতে পারে। আয়কর দাতা বা নির্দিষ্ট সীমার বেশি পেনশনভোগী কৃষকরা এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন না। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) রাজ্যে ২৭টি নতুন এসি ভলভো বাস
পশ্চিমবঙ্গের সরকারি পরিবহন পরিকাঠামো উন্নত করার জন্য এবার খুব শীঘ্রই রাজ্যের রাস্তায় নামতে পারে ২৭টি নতুন ভলবো এসি বাস। রাজ্যের পরিবহন নিগমের এই বিলাসবহুল ভলভো ৯৬০০ বি৮আর মডেলের ১২ মিটার দীর্ঘ এসি সিটার কোচ কেনার দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে উঠে আসছে ভিই কমার্শিয়াল ভেহিকেলস লিমিটেড। এই প্রকল্পের জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৭.৩৯ কোটি টাকা। কিন্তু বাসগুলি কোন রুটে চলবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের ছেলে
উত্তরপাড়ায় এক বৃদ্ধাকে যৌন হেনস্থা করার অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল কাউন্সিলরের ছেলেকে। বৃহস্পতিবার ভোরে মাখলে মাকালতলা এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই বৃদ্ধাকে ধাক্কা মেরে ফেলে দেয় অভিযুক্ত যুবক। এমনকি তাঁর গলা চেপে ধরে মুখে গোপনাঙ্গ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওঠে। বৃদ্ধার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করেন। পরে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাঁকে গ্রেফতার করে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন










