সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ মে, শনিবার। অভিষেককে রামধোলাই, মমতার বিরুদ্ধে FIR, ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল টাকা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) তৃণমূলের শহিদ দিবস পালন নিয়ে বড় খবর
২১ জুলাই শহীদ দিবস পালন করে থাকে তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার তাদের হাতে ক্ষমতা নেই। এমনিতেই রেড রোডে এবার ঈদের দিন নামাজ পড়ার অনুমতি দেয়নি সরকার। ব্রিগেডের ময়দানেই হয়েছে নামাজ পাঠ। তাহলে এবার শহীদ দিবস কোথায় পালন হবে? যদিও তৃণমূলের এক নেতা জানিয়েছেন, শহীদ তর্পণ কর্মসূচি তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকদের আবেগ। আর সেখানে ঘাটতি হওয়ার কোনও কথা নয়। কিন্তু এবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে প্রশাসনিক অনুমতি মিলবে কিনা সেটা নিয়ে ধোঁয়াশা থাকছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) অভিষেককে ভবানী ভবনে তলব CID-র
শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁজ করে নোটিশ দিয়েছে সিআইডি আধিকারিকরা। তাঁর হরিশ মুখার্জী রোডের শান্তিনিকেতনে পৌঁছেছিল প্রথমে আধিকারিকরা। কিন্তু সেখানে দরজা বন্ধ থাকার কারণে নোটিশ দিতে পারেনি। পরে কালীঘাটের বাড়ি থেকে তিনি নোটিশ নিয়েছেন। তবে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ বলেন যে, ওরা কি জানে না, আমি ৭ বছর ধরেই কোথায় থাকি? ওদের তো চাকরি করতে হয়। অনেকক্ষণ ধরেই বেচারা অফিসারগুলো অপেক্ষা করছিলেন। তাই শেষমেশ নোটিশগুলি নিয়ে ছেড়ে দিলাম। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) মমতার বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ দায়ের থানায়
এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোরআন অবমাননার অভিযোগে থানায় দায়ের করা হল এফআইআর। এমনকি কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খান এবং খিলাফত কমিটির বিরুদ্ধেও উঠেছে অভিযোগ। বিজেপি নেত্রী নাজিয়া ইলাহী খান প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আসলে ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত রেড রোডে ঈদের নামাজে তিনি উপস্থিত ছিলেন। তবে এটি মুসলিম নিয়ম বিরোধী। সেই কারণেই মামলা করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল টাকা
মার্কিন ডলারের বিপরীতে অনেকটাই ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা। মধ্যপ্রাচ্যের সংঘাতবিরতি চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়ানোর খবরে প্রায় এক ১ বেশি ঘুরে দাঁড়িয়েছে টাকা এবং এখন রেট দাঁড়িয়েছে ৯৪.৯২ টাকা। বুধবার এই রেট ছিল ৯৫.৫৮ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা এবং ইরানের ভূ-রাজনৈতিক সমঝোতার কারণেই এই শান্তি। এমনকি সম্প্রতি ব্রেন্ট ক্রুডের দাম অনেকটাই তলানিতে ঠেকেছে। যে কারণে ভারতকে কম পরিমাণ ডলার ব্যয় করতে হচ্ছে এবং টাকার উপরে চাপ কম পড়ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) LPG নিয়ে ৩০ দিনের ডেডলাইন বেঁধে দিল কেন্দ্রীয় সরকার
এলপিজি সংকটের মাঝেই এবার বড়সড় নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার। ৩০ দিনের ডেডলাইন বেঁধে দিয়েছে সরকার। জানা গিয়েছে যে, জরুরি অবস্থার ক্ষেত্রে নিরাপদ এবং সুরক্ষিত গ্যাস সরবরাহ যাতে নিশ্চিত করা যায়, তার জন্য পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলিকে কমপক্ষে ৩০ দিনের জন্য রান্নার গ্যাস সংরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে। এমনকি কোম্পানিগুলোকে এলপিজি এবং অপরিশোধিত তেল উভয়ই অতিরিক্ত মজুদ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) ফ্রি HPV টিকাকরণের সূচনা রাজ্যে
আয়ুষ্মান মন্দির থেকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি ফ্রি এইচপিভি টিকাকরণের সূচনা করেছেন তিনি। আজ বিধাননগর মহকুমা হাসপাতালে সার্ভিক্যাল ক্যান্সারের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। আসলে রাজ্যজুড়ে বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। রাজ্যের মোট ২৩৫টি স্বাস্থ্য কেন্দ্রে একযোগে এই কর্মসূচি ডাকা হয়েছে। ১৪ থেকে ১৫ বছর বয়সে কিশোরীরা বিনামূল্যে এই প্রতিশোধক পাবেন। এমনকি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বাড়ি বাড়ি আধিকারিকরা ফিলাপ করে দিয়ে আসবেন বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) RBI-র রিপোর্টে এক বছরে ৪৮,০০০ কোটির প্রতারণা
এক বছরে ৪৮ হাজার কোটি টাকার প্রতারণা। রিপোর্ট প্রকাশ করলে ভারতীয় রিজার্ভ ব্যাংক। জানা গিয়েছে, ২০২৬ অর্থবছরে ভারতের ব্যাংকগুলোতে রিপোর্ট করা জালিয়াতি মামলার সংখ্যা হ্রাস পেলেও তিন বছরের মধ্যে তা সর্বোচ্চ। ২০২৬ অর্থবছরে ৪৮,০২১ কোটি টাকা জালিয়াতির ঘটনা ঘটেছে। যেখানে ২০২৫ অর্থবছরে ছিল ৩২,৮০৩ কোটি টাকা। আর ২০২৬ অর্থবর্ষে এই জালিয়াতির পরিমাণ ছিল ১১,০১৩ কোটি টাকা, যার থেকে এখনকার জালিয়াতির পরিমাণ প্রায় চারগুণ বেশি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) নবদ্বীপে ক্লাবঘরে সরকারি ত্রাণ থাকায় গ্রেফতার চেয়ারম্যান
এবার নবদ্বীপের ক্লাবঘর থেকে উদ্ধার করা হল সরকারি ত্রাণ। জানা গেছে, নদীয়ার নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার বাসভবনের পাশে একটি ক্লাবে এই বিপুল পরিমাণ ত্রান সামগ্রী উদ্ধার করা হয়েছে। এমনকি তাঁকে গ্রেফতার করা হয়েছে। ক্লাবের ভেতর থেকে উদ্ধার করা হয় ত্রিপল, কম্বল এবং তন্তজের শাড়ি। স্থানীয় মানুষজনের দাবি, সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করেই সামগ্রীগুলো দীর্ঘদিন ধরে ক্লাব ঘরে লুকিয়ে রাখা ছিল। আর এর জন্য চেয়ারম্যানই দায়ী। সেই কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) ‘সিঙ্গুরে ফিরবে টাটা’ বাংলার শিল্প নিয়ে বড় ঘোষণা শমীকের
বাংলার শিল্প নিয়ে বড় আশ্বাস দিলেন রাজ্যের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন যে, প্রায় দুই দশক আগে সিঙ্গুর থেকে ন্যানো প্রকল্প চলে যাওয়ার ঘটনায় বিনিয়োগকারীদের পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা যেন নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল। তবে আমরা চাই, টাটা আবারও সিঙ্গুরে ফিরুক। এর মাধ্যমে দেশ এবং বিশ্বের কাছে বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে যে, পশ্চিমবঙ্গ বিনিয়োগে স্বাগত জানাতে প্রস্তুত। আর এখানে প্রচুর পরিমাণে কর্মসংস্থানও তৈরি হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) অভিষেককে লক্ষ্য করে ছোঁড়া হল ডিম-জুতো
লজ্জায় মাথা কাটা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোনারপুরে যাওয়া মাত্রই তাঁর উপর এলোপাথাড়ি চর-ঘুষি মারা হয়। এমনকি ডিম, জুতো ইত্যাদি ছুঁড়ে মারা হয়। পাশাপাশি তাঁর শার্টের বোতাম ছিঁড়ে ফেলে দেওয়া হয় বলেও খবর। আসলে তিনি নিহত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আর সেখানেই উত্তেজিত জনতা তাঁর উপর একেবারে হামলে পড়ে। কোনও ক্রমে সেখান থেকে বেঁচে ফিরেছেন তিনি। পরে কেন্দ্র বাহিনীর সহায়তায় ওই জায়গা ছেড়েছেন তৃণমূলের সাংসদ। বিজেপির দিকেই আঙুল তুলছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










