নিম্নচাপের জেরে পণ্ড হবে কেনাকাটা? বৃহস্পতি থেকে বদলাবে মুড, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে পুজো প্রায় চলেই এল, চারিদিকে এখন চলছে চুটিয়ে কেনাকাটা। কিন্তু তার মাঝেই আবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ (Low Pressure)। হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল (Weather Tomorrow) অর্থাৎ বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ (North Bengal) থেকে দক্ষিণবঙ্গে (South Bengal)। উত্তাল হতে পারে সমুদ্রও। তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া।

আজকের আবহাওয়া

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এইমুহুর্তে গভীর নিম্নচাপ মায়ানমার উপকূল এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তর পশ্চিম দিকে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং মায়ানমার, মিজোরাম, ত্রিপুরা ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন অঞ্চলের দিকে এগোতে থাকবে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। যার প্রভাবে আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে।

আগামীকালের আবহাওয়া 

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। কিন্তু বেলা বাড়তেই আকাশে আংশিক মেঘের আনাগোনা দেখা যাবে। এর প্রভাবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের কয়েকটি জেলায়। তবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে।

আরও পড়ুন: দুর্গাপুরে হুমায়ুন কবীরের ‘শ্রাদ্ধ’ করল বিজেপি কর্মীরা! মন্ত্রপাঠের পর দেওয়া হল কবর

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির দু’এক জায়গায়। সেখানে অল্প সময়ের জন্য হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। তবে আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই। আগামী সোমবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।

google button