তৈরি ঘূর্ণাবর্ত, তাপপ্রবাহ কাটিয়ে দক্ষিণবঙ্গে এবার ঝমঝমিয়ে বৃষ্টি, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ তীব্র গরমের মধ্যেই তৈরি হল ঘূর্ণাবর্ত। যে কারণে নতুন করে বদলে যেতে চলেছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Today)। উত্তর পূর্ব বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এরইসঙ্গে আরও বেশ কিছু সিস্টেম রয়েছে। যার জেরে একদিকে গরমও বাড়বে আবার বৃষ্টিও হবে জেলায় জেলায় বলে খবর। বিভিন্ন আবহাওয়াবিদরা জানিয়েছেন, আবহাওয়ার বিরাট রদবদল হবে। জেলায় জেলায় তুমুল ঝড় বৃষ্টি নামবে। আজ শুক্রবারও জেলায় জেলায় রয়েছে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা। চলুন জেনে নেওয়া যাক বিশদে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ শুক্রবার সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। যদিও গরম এবং তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ সবুজায়নে হাঁটছে ভারতীয় রেল, ১ বছরে লাগাল ৮১.৫৯ লাখ গাছ

আগামীকালের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক শনিবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কে। শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের জোড়ালো সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। রবিবার থেকে বাংলায় তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। জেলায় জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী সঙ্গে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়া বৃষ্টিপাত চলবে কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। জেলায় জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।