ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, কিছুক্ষণেই কলকাতা সহ ৩ জেলায় মুষলধারে বৃষ্টি! আবহাওয়ার খবর

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ, ব্যস তারপরেই স্থানীয় বজ্রগর্ভ মেঘের কারণে ধেয়ে আসবে বৃষ্টি (Weather Update)। সকাল থেকেই আকাশে মেঘ। মাঝেমধ্যে রোদের দেখা মিললেও মেঘেদের গর্জন বেশ ভালোই রয়েছে। যদিও দক্ষিণবঙ্গর ৩ জেলার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে ঝেঁপে বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায়? চলুন জেনে নেওয়া যাক।

কিছুক্ষণের মধ্যে কয়েক জেলায় ধেয়ে আসছে মুষলধারে বৃষ্টি

আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরী হয়েছে।  কলকাতা বিশেষ করে দক্ষিণ কলকাতা এবং সংলগ্ন হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার উপর একটি বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এর প্রভাবে বর্তমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী বেশ কিছুক্ষণ এই বৃষ্টিপাত চলতে পারে এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে।

তবে আজ আবার ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে দফায় দফায় মুষলধারে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে বলে খবর। এরপর সপ্তাহশেষে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে দিঘা হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সেইসঙ্গে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে কলকাতা-সহ রাজ্য জুড়ে চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে বৃষ্টি চলবে।

আরও পড়ুন: কয়েক বছরেই বেহাল বাংলার প্রথম প্লাস্টিকের নীল রাস্তা, পূর্ব বর্ধমানের সেই রোড এখন কঙ্কালসার

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগ চলবে বলে খবর। পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলায়। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।