রথের আগে সক্রিয় বর্ষা, কিছুক্ষণেই ঝেঁপে বৃষ্টি ৭ জেলায়, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে বর্ষা সক্রিয় হতেই দফায় দফায় শুরু হয়ে ঝড় বৃষ্টির দাপট। বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও উত্তর-পূর্ব বিহারে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করার পাশাপাশি মৌসুমী অক্ষরেখা রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে বিহারের মুজাফ্ফরপুর হয়ে অসম পর্যন্ত বিস্তৃত হয়েছে যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে সক্রিয় রয়েছে। আর এই দুইয়ের পরিস্থিতিতেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী বেশ কয়েকদিন (Weather Tomorrow) উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে আজ, সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ দেখা গিয়েছে জেলায় জেলায়। তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিও শুরু হয়েছে একাধিক জায়গায়। বিকেলের দিকে বাড়বে বৃষ্টির পরিমাণ। জানা গিয়েছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামীকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। আর তার সঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং বীরভূম জেলায়। তবে আগামীকাল থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ রথযাত্রার দিন থেকে ফের বাড়বে বৃষ্টি। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।

আরও পড়ুন: হেলিকপ্টার থেকে হবে গোলাপ বৃষ্টি, তারকেশ্বরের জলযাত্রীদের জন্য একাধিক ভাবনা সরকারের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল, মঙ্গলবার, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি অন্যান্য জেলাগুলিতে চলবে মাঝারি বৃষ্টি। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আর এই বৃষ্টির জেরে ভূমিধসের সম্ভাবনা যেমন বাড়ছে ঠিক তেমনি নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করারও সম্ভাবনা তৈরি হয়েছে।