🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

বিকেলে ৬০ কিমি বেগে হাওয়া, বৃষ্টি ৫ জেলায়, আর কতদিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া?

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতাঃ বৃষ্টির তাণ্ডবলীলা অব্যাহত রয়েছে বাংলায় (Weather Update)। এতবছর মানুষ যেখানে মে মাস মানেই ভ্যাপসা গরম, লু, তাপপ্রবাহ দেখে এসেছে সেখানে এ বছর তো আবার উল্টো। এই মে মাসের শুরু থেকেই যেন মনে হচ্ছে বর্ষাকাল পড়ে গিয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, জেলায় জেলায় চলছে কালবৈশাখীর দাপট। এখন প্রশ্ন উঠছে, আর কতদিন এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে বাংলায়? আজ বিকেলেও কি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে? এই নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া অফিস, চলুন জেনে নেবেন বিশদে।

আর কতদিন দুর্যোগ চলবে বাংলায়?

আজ শুক্রবার সকাল থেকেই বাংলার আকাশ মেঘলা। এরপর বিকেল বা সন্ধের দিকে নতুন করে কালবৈশাখী এবং মুষলধারে বর্ষণের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। বিশেষ করে এদিন সকাল বা দুপুরের দিকে ঘণ্টায় ৬০ কিমি বেগে কালবৈশাখী এবং তুমুল বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। বিকেলেও উল্লেখিত জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এরপর শনিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এবং পুরুলিয়া জেলায় বৃষ্টির মাত্রা এক ধাক্কায় অনেকটা বাড়বে।, জারি করা হয়েছে কমলা সতর্কতা। এরপর রবিবার বৃষ্টির মাত্রা কমলেও সোমবার থেকে টানা ঝড় বৃষ্টির দাপট চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আরও পড়ুনঃ মে মাসে আরও ২% DA বাড়ল সরকারি কর্মীদের, কারা উপকৃত হবেন?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা লেটেস্ট বুলেটিন অনুযায়ী, বৃষ্টির নেপথ্যে দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং পূর্ব বিহারের উপর অবস্থান করা একটি ঘূর্ণাবর্ত ৷ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত, এই দুইয়ের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার ফলে আজ শুক্রবার ও আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বৃষ্টি পাবে কলকাতা শহরও।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টির চোখ রাঙানি অব্যাহত রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া সেই সঙ্গে বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জেলাতেও। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। এরপর শনিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় চলবে দুর্যোগ। আগামী ১২ মে অবধি উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া এমনই থাকবে বলে খবর।