সৌভিক মুখার্জী, কলকাতা: বৈশাখের গরমে যখন হাসফাঁস করছে গোটা দক্ষিণ ভারত ও উত্তর পশ্চিমর একাংশ। ঠিক তখনই উত্তর ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য সুখবর শুনিয়েছে ভারতের আবহাওয়া দফতর। হ্যাঁ, এবার দেশের এই অংশে ভারী বৃষ্টির ভ্রুকুটির সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর এবং কেন্দ্রীয় মৌসুম ভবন জানাচ্ছে, আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গ বিশেষ করে উত্তরবঙ্গের দিকে, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ঝোড়ো হওয়া ও বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত হতে পারে (Weather Update)।
সিকিম ও উত্তরবঙ্গে লাল সর্তকতা
মৌসুম ভবনের বুলাটিন অনুযায়ী, ২৮ এপ্রিল নাগাদ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির ধারা বজায় থাকতে পারে আগামী ১ মে পর্যন্ত। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ হতে পারে বলে খবর। বিশেষ করে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না আবহাওয়াবিদরা।
এদিকে অরুণাচল প্রদেশে আগামী ২৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত একটানা বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আর আসাম এবং মেঘালয়তে ২৭ থেকে ৩০ এপ্রিলের মধ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।
আরও পড়ুন: ভোটের আগে মিটছে না বাইক বিতর্ক, পুনরায় ডিভিশন বেঞ্চে মামলা দায়ের কমিশনের
বিহার, ঝাড়খন্ডও ওড়িশায় ঝড়ের সতর্কতা
উল্লেখ্য, পূর্ব ভারতের রাজ্যগুলিত কালবৈশাখীর মধ্যে পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানাচ্ছে মৌসুম ভবন। বিহার, ঝাড়খন্ড এবং ওড়িশায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একদিকে যখন বৃষ্টি নামছে, অন্যদিকে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও গুজরাটে তীব্র তাপপ্রবাহ বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ২৭ এপ্রিল পর্যন্ত এই অসহ্য গরম বজায় থাকলেও ২৮ এপ্রিলের পর থেকে আবার তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে। কিন্তু হ্যাঁ, কেরালা, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে ২৯ এপ্রিল থেকে ১ মে-র মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে।










