২৩ লক্ষ পরিযায়ী শ্রমিককে মেসেজ নবান্নের, গ্রামে ফিরলেই মিলবে দৈনিক ৬০০ টাকা!

Published:

Migrant Labour

সহেলি মিত্র, কলকাতাঃ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। প্রায় ২২ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) ফোন মেসেজ পাঠিয়ে নিজের গ্রামে ফিরে আসার আহ্বান জানাচ্ছে সরকার। ১২৫ দিনের কাজ-এর প্রকল্পের আওতায় ভিন রাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বধীন সরকার। কোন কোন পরিবার গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড পাওয়ার যোগ্য, সেটা জানতে শুরু হয়েছে চিহ্নিতকরণের কাজ।

পরিযায়ী শ্রমিকদের মেসেজ পাঠাচ্ছে সরকার

ইতিমধ্যে প্রায় ২২ লক্ষ ২৪ হাজার ৬০ জন পরিযায়ী শ্রমিকের ব্যাপারে তথ্য পেয়েছে রাজ্যের শ্রমদপ্তর। পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি শ্রমিকদের পরিবারের সদস্যরাও যাতে সরকারি প্রকল্পের আওতায় নিয়ে আসা যায়, সে ব্যাপারে নেওয়া হয়েছে উদ্যোগ। শ্রমিকদের পরিবারের সদস্যদের ভিবি জি রাম-জি প্রকল্পের আওতায় নিয়ে আসার ব্যাপারে কাজ শুরু করেছে সরকার। বাংলার ঘরের ছেলেরা যাতে ঘরে ফিরে আসার সুযোগ পায়, সে জন্য মেসেজ পাঠানো হবে একাধিকবার। প্রথমবার মেসেজ পাওয়ার পর ১৫ দিন পর আবার মেসেজ পাঠানোর ভাবনা রয়েছে।

কত টাকা করে মিলবে?

মেসেজে বলা হচ্ছে, “ভিবি জি রাম-জি প্রকল্পে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ১ জুলাই থেকে রাজ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। বছরে ১২৫ দিন কাজের সুযোগ রয়েছে। দৈনিক মজুরির ক্ষেত্রে অদক্ষ শ্রমিকদের ৩০০ টাকা, অর্ধদক্ষ শ্রমিকদের ৪৫০ টাকা এবং দক্ষ শ্রমিকদের ৬০০ টাকা পর্যন্ত মজুরি দেওয়া হচ্ছে। রাজ্যের বাইরে কর্মরত শ্রমিকদের নিজের গ্রামে ফিরে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডের মাধ্যমে কাজের সুযোগ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।” যাদের কাছে জব কার্ড নেই, তাঁরা নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে কার্ডের জন্য আবেদন করতে পারবেন। বেঁধে দেওয়া হয়েছে শ্রমিকদের মজুরি।

আরও পড়ুন: কলকাতা থেকে ঝিলিমিলির SBSTC-র বাস, মহিলাদের ফ্রি, রইল রুট ও সময়সূচি

যারা দক্ষ শ্রমিক, তাঁদের জন্য দৈনিক ৬০০ টাকা, অর্ধ দক্ষ শ্রমিকদের জন্য দৈনিক ৪৫০ টাকা ও অদক্ষ শ্রমিকদের জন্য দৈনিক ৩০০ টাকা করে ধার্য করা হয়েছে। ভিন রাজ্যে কর্মরত শ্রমিকরা বাংলায় ফিরে এলে, এই রাজ্যে উন্নয়নের কাজে গতি পাবে বলে আশা করা হচ্ছে। বিশেষত গ্রাম উন্নয়নের কাজ আগের তুলনায় বেশি গতি লাভ করবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া কাজের নিরাপত্তা বাড়বে শ্রমিকদের। অন্য রাজ্যে কাজ করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার মুখে পড়তে হবে কর্মীদের, সেটাও অনেকাংশে দূর করা সম্ভব হবে রাজ্য সরকারের এই নতুন উদ্যোগের ফলে।

সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের ২২ রাজ্যের মধ্যে শুরু মুর্শিদাবাদে চিহ্নিত করা হয়েছে ৩ লক্ষ ৮৬ হাজার ১৯১ জন পরিযায়ী শ্রমিক, মালদাতে ২ লক্ষ ৮৬ হাজার ৩২৯, পশ্চিম মেদিনীপুরে ১ লক্ষ ৬৮ হাজার ৫৭০, নদীয়ায় ১ লক্ষ ৬১ হাজার ৯০৮ ও পূর্ব মেদিনীপুরে ১ লক্ষ ৫৭ হাজার ৩৭৬ জন পরিযায়ী শ্রমিক।

google button