সহেলি মিত্র, কলকাতাঃ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও (Viral Video) ব্যাপক গতিতে ভাইরাল হচ্ছে, যা দেখলে আপনারও কান মাথা গরম হয়ে যেতে পারে। ভারতের পশ্চিমবঙ্গে বসেই এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে ‘ভারত মাতা মুর্দাবাদ।’ এমনই এক কুরুচিকর মন্তব্যকারি ব্যক্তির ভিডিও ভাইরাল হচ্ছে। ঘটনাটি ঘটেছে হাবড়া-বকখালি রুটের একটি বাসের। অন্তত ভাইরাল হওয়া ভিডিওতে তেমনই দাবি করা হচ্ছে।
‘ভারত মাতা কি মুর্দাবাদ’ স্লোগান ব্যক্তির
ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে, লোকটি হাবড়া-বকখালি (Habra Bakkhali Bus) বাসে গুমা খোসদেলপুর থেকে উঠেছিল। সেই বাসে উঠেই তিনি ভারত মাতা মুর্দাবাদ বলে স্লোগান দিতে থাকেন। আসলে বাসটার পুরো রং-ই গেরুয়া ছিল। এই কারণেই নাকি সেই যাত্রী এই কাণ্ড ঘটায় বলে দাবি। এদিকে স্বাভাবিকভাবেই ব্যক্তির এহেন বাক্যবাণ শুনে বেজায় চটে যান বাসের অধিকাংশ যাত্রীরা।
ক্ষোভ প্রকাশ বাস যাত্রীদের
ওই ব্যক্তির এমন মন্তব্যের পরপরই বাসের ভেতরে থাকা অন্যান্য সহযাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার প্রতিবাদ জানান। অনেককেই বলতে শোনা যায়, ব্যক্তিকে জুতো মারা হোক। যদিও পার পান না ওই ব্যক্তি। নিজের সহযাত্রীদের ক্ষোভের মুখে পড়ে এবং তীব্র প্রতিবাদের জেরে শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে কান ধরে ক্ষমা চাইতে হয়। তিনি এও বলেন যে এরকম মন্তব্য করে ভুল করেছি।
আরও পড়ুন: ভারতের অযোধ্যা থেকে নেপালের জনকপুর, চালু হচ্ছে নতুন রেল পরিষেবা, উদ্বোধন কবে?
এদিকে সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বয়ে গেছে। একজন লিখেছেন, ‘হাত থাকতে মুখে কথা কিসের। দুটো টেনে চড় মারলেই তো সমস্যা মিটে যেত।’ অন্য আরেকজন লিখেছেন, ‘এখনও দাঁত বার করছে, দু চারটে থাপ্পড় লাগাচ্ছেন না কেন?’










