সহেলি মিত্র, কলকাতা: শীত আসতে না আসতেই কোথাও ঘুরতে যাওয়ার তীব্র ইচ্ছা হচ্ছে? অথচ ভালো কোনও ডেস্টিনেশন খুঁজে পাচ্ছেন না? সেক্ষেত্রে ঘুরে আসতে পারেন অত্যন্ত সুন্দর দেওঝাড় জলপ্রপাত (Deojhar Waterfalls) থেকে, যা স্থানীয়ভাবে ‘দিয়ানধার জলপ্রপাত’ নামে পরিচিত। এটি ওড়িশার অন্যতম সেরা পিকনিক স্পট হিসেবে বিবেচিত হয়। জলপ্রপাতটি একদম গভীর জঙ্গলের ভেতরে হওয়ায় এখানে যাওয়ার রাস্তাতাও অ্যাডভেঞ্চারপূর্ণ।
ঘুরে আসুন রহস্যময়ী দেওঝাড় জলপ্রপাত থেকে
দেওঝাড় জলপ্রপাতটি ওড়িশার কটক জেলার নরসিংহপুর ব্লকে অবস্থিত, যা ওড়িশার (Offbeat Odisha) অন্যতম সুন্দর একটি জলপ্রপাত। এই জলপ্রপাত তার প্রাকৃতিক সৌন্দর্য এবং চারপাশের সবুজ অরণ্যের জন্য বিখ্যাত। তাই এই জায়গাটি ভুবনেশ্বর-কটকের কাছাকাছি অন্যতম সেরা পিকনিক স্পট। দেওঝাড় জলপ্রপাতটি আঠাগড় মহকুমার অন্তর্গত নরসিংহপুর ব্লকের কাছে তালাপুঞ্জি গ্রামে অবস্থিত। যারা ট্রেক করতে ভালোবাসেন তাঁদের এই জায়গাটি মনে ধরবে।
এখানে এসে আপনি আপনার চারিদিকে শুধু সবুজ বন ও মনোরম পরিবেশই দেখতে পাবেন। জানলে অবাক হবেন, এই জলপ্রপাতের উচ্চতা প্রায় ৩০ ফুট। এত সুন্দর জলপ্রপাত আপনি আগে দেখেননি গ্যারান্টি। আপনি যদি আপনার ছুটির জন্য ওড়িশায় সেরা পিকনিকের জায়গা খুঁজে থাকেন, তবে এটি একটি ভালো বিকল্প হতে পারে।
আরও পড়ুন: দামোদরের পাড়ে লুকিয়ে অপূর্ব সুন্দর সোমসার গ্রাম, দেখা মিলবে প্রাচীন শিব মন্দির, প্রাসাদের
কীভাবে যাবেন?
দেওঝাড় জলপ্রপাতটি কটক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আসতে হলে আগে আপনাকে ট্রেনে করে কটক স্টেশনে নামতে হবে। এরপর সেখান থেকে একটি গাড়ি ভাড়া করে এই জলপ্রপাত ও আশেপাশের কিছু জায়গা থেকে অনায়াসেই ঘুরে আসতে পারবেন।










