ছুটির দিনে বাড়িতেই বানান রেস্তোরাঁ স্টাইল তন্দুরি চিকেন, রইল রেসিপি

Published:

Tandoori Chicken

প্রীতি পোদ্দার, কলকাতা: ছুটির দিনে বাড়িতে চিকেন (Chicken) আনলেও রোজ রোজ একঘেয়ে কষা এবং ঝোল খেতে কারোরই মন চায় না। কখনো কখনো তন্দুরি টিক্কা কাবাব খেতেও ভালো লাগে সকলের। তাই নিজের লোকেদের সারপ্রাইজ দিতে সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তন্দুরি চিকেন (Tandoori Chicken)। যার স্বাদ হবে অতুলনীয়। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক রেসিপিটি।

উপকরণ

তন্দুরি চিকেন বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল – ৮০০ গ্রাম চিকেন (লিগপিস), লেবুর রস, নুন, কাঁচালঙ্কা বাটা, আদা রসুন বাটা, ঘি, বেসন, শুকনো লঙ্কার গুঁড়ো, টকদই, গরমমশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিট নুন, কসৌরি মেথি, ঘি, মাখন, সাদা তেল, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

বাইরে বেরোলেই আমরা দোকান থেকে নানা ভাজাভুজির খবর খেয়ে থাকি। কিন্তু রোজ রোজ বাইরের খাবার খাওয়া ঠিক নয়, তাই বাড়িতেই এবার একদম রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন।

  • প্রথমে চিকেনের লেগপিসগুলো ভালো করে ধুয়ে ছুরি দিয়ে মাঝখান দিয়ে চিরে নিতে হবে। এরপর ওই লেগ পিস গুলোর মধ্যে লেবুর রস, নুন, কাঁচালঙ্কা বাটা এবং আদা রসুন বাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এটিকে ১ ঘণ্টা ঢাকা দিয়ে রাখতে হবে।
  • এবার একটি প্যানে ঘি গরম করে তার মধ্যে বেসনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বেসনটা ভালো করে গলে গেলে তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার পুনরায় নাড়াচাড়া করে নিতে হবে

আরও পড়ুন: শেষ পাতে নতুনত্ব আনতে বাড়িতেই বানান সুজির রসভরা, রইল দুর্দান্ত রেসিপি

  • এরপর অন্য একটি বাটি নিয়ে তার মধ্যে চার চামচ সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং জল ঝরানো টকদই দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলা হিসেবে এবার এক এক করে দিয়ে দিতে হবে গরমমশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিট নুন এবং সাধারণ নুন।
  • মশলাগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিতে হবে কসৌরি মেথি এবং চাট মশলা। পুনরায় ভালো করে মাখিয়ে নেওয়ার পর সর্ষের তেল এবং শুকনো লঙ্কার গুঁড়োর মিশ্রণটা ঢেলে দিতে হবে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলির মধ্যে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে।
  • এরপর একটি গ্রিল প্যান নিয়ে ওর মধ্যে সামান্য সাদা তেল এবং মাখন দিয়ে ব্রাশ করে নিতে হবে। গরম হয়ে এলে ওই মশলা মাখানো চিকেনগুলো দিয়ে দিতে হবে। এইভাবে দুইপিঠ ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না হালকা পোড়াভাব আসছে। ব্যস এইভাবেই তৈরি হয়ে যাবে তন্দুরি চিকেন।
আরওChickenRecipe
google button