বিজেপি বিধায়ককে মারধর, অভিষেককে চোর স্লোগান…! আজকের সেরা ১০ খবর (১৪ নভেম্বর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৪ নভেম্বর, শনিবার। বিজেপি বিধায়ককে মারধর, অভিষেককে চোর স্লোগান, কালীপুজোর বিসর্জনে খুন….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) দুর্গাপুর মহাকুমা হাসপাতালে উধাও সদ্যজাত সন্তান

চাঞ্চল্যকর ঘটনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে। রাতারাতি উধাও হয়ে গেল সদ্যজাত সন্তান। জানা গিয়েছে, কালীপুজোর দিন পুত্র সন্তানের জন্ম দিয়েছিল করঙ্গপাড়ার এক প্রসূতি। কিন্তু সেই সন্তানকে একবারও মায়ের কোলে দেওয়া হয়নি। শুক্রবার পরিবারের তরফ থেকে বিজেপি কর্মীদের কাছে বিষয়টি জানানো হলে সেই দিন সন্ধ্যা থেকে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা হাসপাতালের বাইরে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তবে হাসপাতালের তরফ থেকে জানানো হয়, সন্তানটি মৃত জন্ম হয়েছিল এবং তাকে মর্গে রাখা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৯) হুগলির প্রাক্তন বিজেপি বিধায়ককে মারধর

নবাগতদের দুর্নীতি নিয়ে সরব হতেই এবার হুগলির প্রাক্তন বিজেপি বিধায়ককে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধেই। গতকাল অর্থাৎ শুক্রবার বিকালে গোঘাটের সাওড়া পঞ্চায়েতে সরকারি একটি অনুষ্ঠানে বিজেপির কর্মীরা জোটবদ্ধ হয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারক। তবে অনুষ্ঠানের শেষে পঞ্চায়েত দফতরের বাইরে বিজেপি কর্মীদের দু’পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এমনকি প্রাক্তন বিধায়ক বিশ্বনাথকে মারধর ও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৮) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান

ফের জনরোষের মুখে পড়লেন মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ভবানীপুর থানা থেকে বেরোনোর সময় তাঁকে দেখে জনতার একাংশ চোর চোর স্লোগান দিতে থাকেন বলেই খবর। প্রসঙ্গত, এর আগে ৩০ মে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়রা। তবে আজ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পোস্ট করার অভিযোগে থানায় হাজিরা দিয়েছিলেন অভিষেক। আর সেখান থেকে বেরোনো মাত্রই পড়তে হল জনরোষের মুখে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৭) মৈথিলী ঠাকুরের পরিবারের দখল করা জমি উচ্ছেদ রাজ্য সরকারের

এবার বিজেপির বিধায়ক মৈথিলী ঠাকুরের পরিবারের বিরুদ্ধে উঠল জমি দখলের অভিযোগ। বিহারের দারভাঙা জেলার তারডিহ ব্লকের পোখরভিন্ডা গ্রামে মৈথিলী ঠাকুরের বাবা রমেশ ঠাকুর সম্প্রতি কেনা একটি জমির সীমানা ঘিরতে গিয়ে সরকারি রাস্তার একাংশ এবং ব্যক্তিগত জমি দখল করেছিলেন বলেই অভিযোগ। পাশাপাশি গ্রামের দেবতা তিওয়ারি বাবার স্থান, রাধাকৃষ্ণ মন্দির দখলের অভিযোগ ওঠে। বিষয়টি মুখ্যমন্ত্রীর দফতর এবং রাজ্য সরকারকে জানানো মাত্রই চলে উচ্ছেদ অভিযান। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৬) আবাস যোজনার সাথে মিলবে ২৭ হাজার টাকা

আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়েছে রাজ্য সরকার। তবে এবার বাড়ির পরিকাঠামো উন্নতি করার পাশাপাশি বিদ্যুৎ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাতেও বিশেষ নজর দিচ্ছে সরকার। আবাস যোজনার ঘর করার জন্য বাড়ির উঠানে বাগান তৈরী, সৌরবিদ্যুৎ এবং শৌচালয় নির্মাণের ক্ষেত্রে আর্থিক সুবিধার কথা জানিয়েছে মালদহ জেলা প্রশাসন। জানা গিয়েছে, বাড়ির শৌচালয় না থাকলে তার জন্য ১২ হাজার টাকা করে দেওয়া হবে। আর ভিবি রামজি প্রকল্পের আওতায় ৯০ দিনের কাজ বাবদ মিলবে ২৭ হাজার টাকা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৫) কালীপুজোর বিসর্জনে বাঁকুড়ায় খুন

কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা বাঁকুড়ায়। বিসর্জনের শোভাযাত্রায় বিবাদ থেকে হল নৃশংসভাবে খুন। বছর ২৮ এর আদিত্য ভকতকে খুন করেছেন স্থানীয়রা। জানা গিয়েছে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ধারালো অস্ত্র দিয়ে শরীরের একাধিক জায়গায় কোপানো হয়। এমনকি মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। এ নিয়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় ভক্তপাড়ার বাসিন্দা ওই ব্যক্তি। জানা গিয়েছে, শনিবার সকাল পর্যন্ত সুরাজ রোশন নামে এক যুবকসহ তিনজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৪) সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন হরদীপ সিং পুরি

আচমকা সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি। সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে এবার উত্তরপ্রদেশ থেকে তাঁর অধিষ্ঠিত রাজ্যসভার আসন থেকে পদত্যাগ করেছেন হরদীপ। রাজ্যসভার তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হরদীপ সিং পুরি উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন এবং চেয়ারম্যান তা গ্রহণ করেছেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৩) ছটপুজোয় মাংসের দোকান বন্ধের নির্দেশ রামপুরহাট পৌরসভার

ছটপুজোর সময় বন্ধ রাখতে হবে মাংসের দোকান। এমনকি রাস্তায় কাটা খাসির মাংস লাল কাপড় দিয়ে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হল রামপুরহাট পৌরসভার তরফ থেকে। খবর প্রকাশ্যে আসা মাত্রই শুরু হয়েছে জোর শোরগোল। বীরভূমের রামপুরহাট পৌরসভার অন্তর্গত কোর্টের গলিতে পরপর তিনটি মাংসের দোকান রয়েছে। সেই দোকানগুলি আগামীকাল অর্থাৎ রবিবার ও সোমবার দু’দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। কারণ, ওই গলি দিয়ে অনেক মহিলা ছটি মায়ের জন্য ডাল মাথায় করে নিয়ে যায়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

২) সুমিত রায়ের বিরুদ্ধে নতুন দুর্নীতির অভিযোগ

এবার আরও বিপাকে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। চাকরি চুরি, জমি দুর্নীতি, বালি চুরিসহ একাধিক মামলায় এমনিতেই নাম জড়িয়েছে তাঁর। তবে এবার স্থানীয় মাছ ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজির অভিযোগে সুমিত রায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। ডায়মন্ড হারবারে মাছের আড়তে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল সুমিতের বিরুদ্ধে। এমনকি সেই কারণেই ফের তাঁকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ডায়মন্ড হারবার আদালত। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

১) বোনকে পালিয়ে বিয়ে করার জেরে মৃত্যু নদীয়ার যুবকের

বাড়ির অমত সত্ত্বেও নিজের বোনকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিলেন নদীয়ার কালীগঞ্জের যুবক। তবে দু’বছর পর বাড়ি ফিরে আসতেই পরিবারের আক্রোশের শিকার হয়েছেন ওই যুবক-যুবতী। পঞ্চায়েত সমিতির স্থানীয় সদস্যকে ডেকে মীমাংসা করতে গেলে হাতাহাতিতেই জড়িয়ে পড়ে দুই পক্ষ। শেষে বচসা ও ঝামেলার জেরে মৃত্যু হয়েছে ওই যুবতীর দাদার। জানা গিয়েছে, নদীয়ার কালিগঞ্জ থানার পলাশী ২ পঞ্চায়েতের আরমডাঙা গ্রামে ঘটেছে এই ঘটনা। ইতিমধ্যেই কালিগঞ্জ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

google button