এশিয়া কাপে যশস্বী জয়সওয়ালের রেকর্ড ভেঙে দিলেন খুদে সেহবাগ

Published:

Sehwag Record

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাবার দেখানো পথে হেঁটেই এবার ক্রিকেটে রেকর্ড গড়া শুরু করলেন খুদে সেহবাগ (Aaryavir Sehwag)। শনিবার, ভারত বনাম পাকিস্তানের অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে হাফ সেঞ্চুরি করলেন বীরেন্দ্র সেহবাগ পুত্র আর্যবীর। আর সেই সূত্র ধরেই তিনি ভেঙে দিলেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের রেকর্ড। এক মরসুমে এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় যশস্বীকে পিছনে ফেললেন আর্যবীর।

পাকিস্তানের বিরুদ্ধে বড় রেকর্ড আর্যর

দুর্ধর্ষ লড়াই করে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল জিতেছে ভারত। আর সেই ম্যাচেই ওপেনিং করতে নেমে 61 বলে 58 রানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সেহবাগ পুত্র। এদিন তাঁর ব্যাট থেকে এসেছিল নয়টি চার। আর এই ইনিংসের ফলে চলতি বছর অনূর্ধ্ব 19 এশিয়া কাপে চার ম্যাচ খেলে তাঁর মোট রান হয়ে দাঁড়াল 361। একই সাথে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও যাত্রা শেষ করেছেন।

বলে রাখি, এর আগে 2018-19 অনূর্ধ্ব 19 এশিয়া কাপ সিজনে চারটি ম্যাচে অংশ নিয়ে যশস্বী করতে পেরেছিলেন 318 রান। তবে এবার আর্যবীর 361 রান তুলে ফেলায় ভারতীয় তরুণ অপেনার নেমে এলেন তিন নম্বরে। এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন ভারতীয় ক্রিকেটার উন্মুক্ত চাঁদ। 2012 সালে অনূর্ধ্ব 19 এশিয়া কাপে পাঁচটি ম্যাচ খেলে 370 রান করতে পেরেছিলেন তিনি। সেই রেকর্ড এখনও ভাঙতে পারেননি কেউ।

আরও পড়ুন: ভয়ঙ্কর লড়াই! শেষ বলে এক উইকেট বাকি থাকতেই ফাইনালে পাকিস্তানকে হারাল ভারত

উল্লেখ্য, এক মরসুমে অনূর্ধ্ব 19 এশিয়া কাপে সর্বাধিক রানের নিরিখ প্রথম তিনে না থাকতে পারলেও তালিকার ছয় নম্বরে জায়গা করতে পেরেছেন বৈভব সূর্যবংশী। 2025-26 মরসুমে একাই 261 রান করেছিলেন বিহারের ছেলে। তবে এই তালিকায় আর নিজেকে তোলার সুযোগ পাবেন না ভারতীয় ক্রিকেটার। কারণ BCCI এর নিয়ম অনুযায়ী, ভারতীয় সিনিয়র দলে খেললে অনূর্ধ্ব 19 টুর্নামেন্টে আর অংশ নেওয়া যায় না।

google button