আনিষা চৌধুরী, কলকাতা: রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার হাওড়া ডিভিশনের একাধিক শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করতে চলেছে পূর্ব রেল (Eastern Railway)। ১৫ নভেম্বর বিভিন্ন শাখায় নির্দিষ্ট সময়ের জন্য ব্লক নেওয়া হবে। এর জেরেই বাতিল থাকবে একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন। পাশাপাশি কয়েকটি ট্রেন নির্দিষ্ট সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হবে। ফলে রবিবার যাঁরা ট্রেনে যাতায়াত করবেন, তাঁদের জন্য এই পরিবর্তিত সূচি জেনে নেওয়া অত্যন্ত জরুরি।
পরিবর্তিত হয়েছে ট্রেনের সময়সূচি
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ছয়টি শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলবে। যথা,
- তারকেশ্বর-মায়াপুর সিঙ্গল লাইন শাখায় সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ২টো ২০ মিনিট পর্যন্ত ব্লক থাকবে।
- গোসাইগ্রাম-সাগরদিঘি শাখার আপ লাইনে সকাল ৯টা ৫৫ মিনিট থেকে দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত,
- খামারগাছি-জিরাট শাখার আপ মেন লাইনে সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ২টো ৪০ মিনিট পর্যন্ত এবং
- পূর্বস্থলী-পাটুলি শাখার আপ মেন লাইনে দুপুর ১২টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টে ৫০ মিনিট পর্যন্ত কাজ চলবে।
- এছাড়া দাঁইহাট-কাটোয়া শাখার আপ মেন লাইনে দুপুর ১টা ২৫ মিনিট থেকে বিকেল ৪টে ২৫ মিনিট এবং
- লালবাগ কোর্ট রোড-আজিমগঞ্জ শাখার আপ লাইনে সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ২টো ৫০ মিনিট পর্যন্ত ব্লক নেওয়া হবে।
এই ব্লকের কারণে বিভিন্ন শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে
- হাওড়া থেকে বাতিল ট্রেনগুলি হল ৩৭৮৩১, ৩৭২৫১, ৩৭৬৫১, ৩৭৬৫৫, ৩৭৬১১, ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৫৩, ৩৭২৫৫, ৩৭৮৩৫, ৩৭৮৩৯, ৩৭৮২৯, ৩৭৩৬১, ৩৭৩৭৭ ও ৩৭৯১৭।
- ব্যান্ডেল থেকে ৩৭২৪৬, ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৮, ৩৭২৫০ ও ৩৭৭৪৯ নম্বর ট্রেন বাতিল থাকবে।
- আরামবাগ থেকে ৩৭৩৬২,
- গোঘাট থেকে ৩৭৩৭৬,
- পাণ্ডুয়া থেকে ৩৭৬১৪
- এবং মেমারি থেকে ৩৭৬৫২ ও ৩৭৬৫৬ নম্বর ট্রেন বাতিল করা হয়েছে।
- কাটোয়া থেকে ৬৩০০৭, ৩৭৭৪৮, ৩৭৯২০ ও ৫৩০০৯,
- আজিমগঞ্জ থেকে ৫৩০১২,
- বর্ধমান থেকে ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৭৮৩৮ ও ৩৭৮৩২
- এবং রামপুরহাট থেকে ৬৩০০৮ নম্বর ট্রেন বাতিল থাকবে।
অন্যদিকে, দুটি ট্রেনের যাত্রাপথে সাময়িক নিয়ন্ত্রণ করা হবে। ৩৭৩৬৩ নম্বর হাওড়া-আরামবাগ লোকাল পথে ২৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত থাকবে। একইভাবে ৫৩০৫৩ নম্বর কাটোয়া-নিমতিতা প্যাসেঞ্জার ট্রেনটিও ২৫ মিনিট নিয়ন্ত্রিত হবে।
রেলের বিজ্ঞপ্তিতে ব্লকের আগে শেষ ট্রেন এবং ব্লকের পরে প্রথম ট্রেনের তালিকাও প্রকাশ করা হয়েছে। যথা,
- তারকেশ্বর-মায়াপুর শাখায় ব্লকের আগে ৩৭৪০৬ নম্বর গোঘাট-তারকেশ্বর লোকাল এবং পরে ৩৭৩৬৩ নম্বর হাওড়া-আরামবাগ লোকাল চলবে।
- গোসাইগ্রাম-সাগরদিঘি শাখায় আগে ৬৩৪৩৩ নম্বর আজিমগঞ্জ-রামপুরহাট মেমু এবং পরে ১৩০১৮ নম্বর আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেস চলবে।
- খামারগাছি-জিরাট শাখায় আগে ৩১১১১ নম্বর শিয়ালদহ-কাটোয়া গ্যালপিং লোকাল এবং পরে ৩৭৭৫১ নম্বর ব্যান্ডেল-কাটোয়া লোকাল চলবে।
- পূর্বস্থলী-পাটুলি শাখায় আগে ৩১১১১ নম্বর শিয়ালদহ-কাটোয়া গ্যালপিং লোকাল এবং পরে ১৩৪৬৫ নম্বর হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস চলবে।
- দাঁইহাট-কাটোয়া শাখায় আগে ৩১১১১ নম্বর শিয়ালদহ-কাটোয়া গ্যালপিং লোকাল এবং পরে ৩৭৭৫১ নম্বর ব্যান্ডেল-কাটোয়া লোকাল চলবে।
- লালবাগ কোর্ট রোড-আজিমগঞ্জ শাখায় আগে ১৫৬৪৩ নম্বর পুরী-কামাখ্যা সাপ্তাহিক এক্সপ্রেস এবং পরে ৫৩০৫৩ নম্বর কাটোয়া-নিমতিতা প্যাসেঞ্জার চলবে।
আরও পড়ুন: মিলবে একাধিক প্রকল্পের সুবিধা, নভেম্বরে কবে বসছে সেবা সেতু ক্যাম্প?
রেলের তরফে আরও জানানো হয়েছে, ব্লক চলাকালীন বিশেষ বা দেরিতে চলা ট্রেন এবং নতুন করে চালু হওয়া কোনও ট্রেন, পার্সেল ট্রেন কিংবা টিটিভি থাকলে সেগুলিকেও পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে। যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের ঘোষণা অনুসরণ করার অনুরোধ জানিয়েছে পূর্ব রেল। সাময়িক এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেছে রেল কর্তৃপক্ষ।










