প্রীতি পোদ্দার, কলকাতা: মিষ্টি (Sweet) বাঙালিদের কাছে অন্যতম উইক পয়েন্ট। শেষ পাতে মিষ্টি না পড়লে খাবারটা যেন সম্পূর্ণ হয় না। রসগোল্লা, রসমালাই, কালো জাম সব যেন এক সে বরকর এক। কিন্তু রোজ রোজ একই মিষ্টি খেতে কারোরই ভালোলাগে না। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এক অনবদ্য রেসিপি নিয়ে সেটি হল সুজির রসভরা (Sujir Roshbora)। চলুন কীভাবে এই রেসিপিটি বানানো যায় চটজলদি জেনে নেওয়া যাক।
উপকরণ
সুজির রসভরা বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল – ৫০০ লিটার দুধ, চিনি, গুঁড়ো দুধ, এলাচ, ঘি, সুজি, নুন, ময়দা, সাদা তেল।
রান্নার পদ্ধতি
- একটি কড়াইতে ৫০০ লিটার দুধ ফুটিয়ে নিতে হবে। অন্যদিকে আরও একটি কড়াইতে এক বাটি চিনি এবং সামান্য জল দিয়ে গলিয়ে নিতে হবে। যতক্ষণ বাদামি রং হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে।
- বাদামি রং আসতেই তার ওপর ফুটিয়ে রাখা দুধ ঢেলে দিতে হবে। এবং ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চিনির সিরাপের সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন ধীরে ধীরে ফুটতে শুরু করলে ওর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দিতে হবে।
- এবার ওই ফুটতে থাকা দুধের মধ্যে কয়েকটি এলাচ গুঁড়ো করে দিয়ে দিতে হবে। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার হাফ বাটি চিনির দানা দিয়ে দিতে হবে। ৫-৬ মিনিট মালাইটা ফোটানোর পর এবার আলাদা পাত্রে ঢেলে নিতে হবে।
আরও পড়ুন: ছুটির দিনে পাতে থাকুক নতুন পদ চিংড়ির ‘ইচা মারা’, রইল পদ্ধতি
- অন্যদিকে একটা কড়াইতে ঘি গরম করে এবার হাফ বাটি সুজির দানা ঢেলে দিতে হবে। সুজিটা হালকা বাদামি রং হয়ে এলে এবার ওর মধ্যে এক বাটি দুধ ঢেলে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া দেওয়ার পর ওর মধ্যে চিনি এবং সামান্য নুন দিয়ে দিতে হবে।
- নরম অবস্থায় সুজিটাকে নামিয়ে তার মধ্যে বড় চামচের তিন চামচ ময়দা নিয়ে নিতে হবে। ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। এবং লেচির মতো ছোট ছোট টুকরো করে নিতে হবে। সেগুলিকে হাতের তালুর মাধ্যমে ভালো করে গোল করে নিতে হবে।
- এরপর কড়াইতে সাদা তেল গরম করে সুজির বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এই দুধের মালাই এর মধ্যে ভেজে রাখা সুজির বড়াগুলোকে দিয়ে দিতে হবে। ব্যস, তাহলেই তৈরি সুজির রসভরা।










