ছুটির দিনে পাতে থাকুক নতুন পদ চিংড়ির ‘ইচা মারা’, রইল পদ্ধতি

Published:

Icha Mara

প্রীতি পোদ্দার, কলকাতা: মাছের প্রতি বাঙালির যেন এক অন্যরকম ভালোবাসা ও আকর্ষণ রয়েছে। পাতুরি থেকে ভর্তা কোনো কিছুই বাদ যায় না। ছুটির দিনগুলোয় বাড়িতে নিত্যনতুন মাছের নানা পদ রান্না করে প্রিয়জনদের চমকে দিতে চান অনেকেই। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এক দুর্দান্ত রেসিপি (Recipe), আর সেটি হল ইচা মারা (Icha Mara)। রইল পদ্ধতি।

উপকরণ

ইচা মারা বানানোর জন্য যে যে উপকরণগুলো প্রয়োজন সেগুলি হল – ৫০০ গ্রাম চিংড়ি মাছ, ডুমো করে কাটা আলু, গোটা জিরে, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, গরম মশলা গুঁড়ো, কাঁচালঙ্কা, তেজপাতা, ঘি, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

  • প্রথমে বাজার থেকে আনা চিংড়ি মাছ গুলোকে ভালো করে ধুয়ে বেছে নিতে হবে। এবার একটি ব্লেন্ডারে সেই চিংড়ি মাছগুলো নিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে মিহি একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে।
  • অন্যদিকে কড়াইতে সামান্য সরষের তেল গরম করে তাতে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। হালকা নাড়াচাড়া করে তার মধ্যেই দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন।
  • আলুগুলো যখন ভাজছে সেই সময় অন্য একটি বাটি নিয়ে তার মধ্যে ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো এবং দেড় চা চামচ শুকনো লঙ্কার গুঁড়োর সঙ্গে জল মিশিয়ে একটা মশলার মিশ্রণ বানিয়ে নিতে হবে।

আরও পড়ুন: বাড়িতেই বানান খাস্তা নিমকি, চায়ের সঙ্গে জমে যাবে আড্ডার আসর, রইল পদ্ধতি

  • আলুগুলো সামান্য ভাজা হয়ে এলে এবার সেগুলোকে অন্ন পাত্রে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে তেজপাতা এবং সাদা জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। হালকা ভাজা ভাজা করে নিতে হবে।
  • এবার ওই তেজপাতা এবং সাদা জিরার মধ্যে মশলার মিশ্রণ ঢেলে দিতে হবে এবং ঝাল বাড়ানোর জন্য ৪-৫ টা কাঁচালঙ্কা চিরে দিয়ে দিতে হবে। ৫ মিনিট মশলা কষানোর পর এবার চিংড়ি মাছের বাটাটা দিয়ে দিতে হবে।
  • মশলার সঙ্গে চিংড়ি মাছ বাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর তাতে সামান্য জল দিয়ে কষাতে হবে। ৫ মিনিট কষানোর পর এবার ওর মধ্যে চিনি এবং নুন দিয়ে মাখিয়ে নিতে হবে।
  • ভালো করে মাখিয়ে নেওয়ার পর যখন রান্নাটা হয়ে যাবে তখন এবার নামানোর আগে উপর থেকে গরম মশলা গুঁড়ো এবং ঘি দিয়ে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। ব্যস, তাহলেই তৈরি সুস্বাদু ইচা মারা।
আরওPrawnRecipe
google button